চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেন্ডঅফ’ করে জরিমানা গুনলেন ব্রড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে রিশভ পান্ট আউট হন স্টুয়ার্ট ব্রডের বলে। আউট করেই অভিষিক্ত ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে আঙুল দিয়ে সাজঘরের যাওয়ার রাস্তা দেখিয়েছিলেন ইংল্যান্ড পেসার। তাতে ‘সেন্ডঅফ’ অপরাধের জরিমানা গুনতে হচ্ছে ব্রডকে।

সাদা চোখে পান্টকে কেবল রাস্তা দেখালেও আদতে মোটেই শালীন ছিল না ব্রডের আচরণ। আউট করার পর পান্টের কাছে গিয়ে আগ্রাসী ভঙ্গিতে কিছু একটা বলেছিলেন ইংলিশ পেসার। যা আউট হওয়া ব্যাটসম্যানকে উত্তেজিত করার প্ররোচনা হিসেবে দেখা হচ্ছে। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে ২০ বছর বয়সী অভিষিক্ত ব্যাটসম্যানের প্রতি এমন আচরণ মেনে নিতে পারেনি ভারতও।

মাঠে থাকা দুই আম্পায়ার মারাইস ইরাসমাস ও ক্রিস গাফানির কাছেও সংযত মনে হয়নি ব্রডের আচরণ। তাই ম্যাচ শেষে ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে হাজিরা দিতে হয়েছে ব্রডকে। আইসিসির আচরণবিধির ২.১.৭ ধারা লঙ্ঘন করার অভিযোগ আনা হয় ব্রডের বিরুদ্ধে।

অভিযোগ স্বীকার করে নেয়ায় ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পাশে সঙ্গে যোগ করে এ যাত্রায় ছেড়ে দেয়া হয়েছে ব্রডকে। ২০১৬ সালে সংশোধিত আচরণবিধি চালু হওয়ার পর এই প্রথম জরিমানা গুনলেন এ ইংলিশ পেসার।

তবে তাতেও ভারতের জ্বালা কমেনি। ইংল্যান্ডের সঙ্গে অতীতের তিক্ত সম্পর্ক ভুলে সম্প্রীতির হাওয়া ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে এবার ইংলিশ সফরে এসেছিলেন কোহলিরা। প্রতিপক্ষ কোনো ব্যাটসম্যান শতক কিংবা বোলার পাঁচ উইকেট পেলে অথবা ভালো একটি ইনিংস খেললেই পিঠ চাপড়ে দিচ্ছেন ভারতীয়রা। এমন সময়ে ব্রডের এই আচরণ আবার না সব ওলট-পালট করে দেয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT