চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে তরুণদের ‘পরিষ্কার অভিযান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

৬০ ব্যাগ ময়লা মিলেছে নৈসর্গিক সৌন্দর্যের দ্বীপ সেন্টমার্টিনে। টিওবি (ট্রাভেলস অব বাংলাদেশ) নামের একটি ট্রাভেলার্স গ্রুপ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় পরিষ্কার করতে সক্ষম হয় দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লাগুলো।

রোদের তাপ উপেক্ষা করেই তরুণরা অব্যাহত রাখে তাদের পরিষ্কার অভিযান। জানা গেছে, ট্রাভেলার্স গ্রুপটি ভ্রমণপিপাসু তরুণ তরুণীদের নিয়ে তৈরী একটি সংগঠন। ঘুরে বড়ানোই যাদের নেশা। তবে তারা ভ্রমণের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলো পরিষ্কারেও বদ্ধ পরিকর।

আর এ লক্ষ্যেই গত শুক্রবার রাতে তারা রওনা দেয় সেন্টমার্টিনের উদ্দেশে। বেলা বারোটায় সেখানে পৌঁছানোর পর বিকেল তিনটার দিকে পরিষ্কার অভিযানে নামে তারা। দু’টি দলে ভাগ হয়ে পুরো দ্বীপটি প্রায় পরিষ্কার করতে সক্ষম হয়েছে এই তরুণরা।

একটি দল পশ্চিম বীচ থেকে উত্তর বীচ হয়ে জেটি পর্যন্ত, অপর দলটি পশ্চিম বীচ থেকে গলাচিপা হয়ে জেটি পর্যন্ত পরিষ্কারে নামে। দুই দলে ভাগ হয়ে মোট প্রায় ৬০ ব্যাগ ময়লা পরিষ্কার করে তারা। এত পরিষ্কারের পরও দ্বীপজুড়ে এখনো অনেক আবর্জনা অাছে বলে জানায় দলটি।

শুধু তাই নয় রোববার ভোরেও ৩টি দলে ভাগ হয়ে কাজ করেছে তারা। এদের মধ্যে একটি দল  ছেঁড়াদ্বীপ পরিষ্কার করেছে। বাকি দুই দল সেন্টমার্টিনের বাকি অংশ।

গ্রুপটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, ‘আসুন সচেতন হই, আর একটিও বোতল, পলি যেন এলোমেলো না ফেলি। প্রকৃতিকে তার মত থাকতে দেই। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর কিছু রেখে যাই। সেন্টমার্টিন দ্বীপ আপনার আমার সকলের খুব প্রিয় একটা দ্বীপ। এটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আপনার আমার সকলের দ্বায়িত্ব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশসেন্টমার্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT