চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ৩

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৩৬ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে কাছে গভীর সমুদ্রে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে ৩ জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী।

এছাড়াও এখনো ৯ জেলে নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয়।

বুধবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বুধবার ভোরে সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্রে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এফবি মিনসন্ধানী নামের একটি মাছ ধরার ট্রলার ২৪ জন জেলেসহ ডুবে যায়।

সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের টেকনাফে স্থানীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে নৌবাহিনীর আরেকটি জাহাজ অপরাজেয় দ্রুত উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত ৩টি মৃতদেহ উদ্ধার করেছে তারা। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ দুটির সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রলার ডুবিসেন্টমার্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT