‘সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০১৮’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী সেনাসদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী নির্বাচনী পর্ষদের কার্যক্রম শুরু হয়।
এ পর্ষদের মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
এ সময় সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে পেশাগত দক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং নিযুক্তিগত উপযোগিতার বিষয়গুলো গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







