চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা মোতায়েনে ভোটারদের আস্থা ফিরবে: সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
সিইসি-ইভিএম-সেনা মোতায়েন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করায় ভোটারদের মাঝে আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূুরুল হুদা।

সোমবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘ইভিএমের মক ভোটিং বা ডামি ভোটিং’ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।

এসময় তিনি বলেন: ‘আমাদের সেনাবাহিনী মোতায়েন করার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ভোটারদের মাঝে আস্থা বাড়ানো।’

সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোন দায়িত্ব স্ব-উদ্যোগে পালন করতে পারবে বলেও জানান তিনি।

বিএনপির ২৭ ডিসেম্বর সমাবেশের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন: ‘দলটির সমাবেশের বিষয়ে আমি বলতে পারব না। আইনশৃঙ্খলার বিষয় হওয়ায় এটা ডিএমপি ভালো বলতে পারবে। আমি ডিএমপির সঙ্গে কথা বলব।’

এসময় তিনি জানান: যে ৬টি ভোটকেন্দ্রে ইভিএম ভোটিং হবে এবং যারা দায়িত্বে থাকবে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আর যারা সন্দেহ করছেন ইভিএমে নিরপেক্ষ ভোট হবে না তারা আসুক, প্রশিক্ষকদের সাথে কথা বলুক।

Reneta

নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যে দেশজুড়ে অস্থায়ী ক্যাম্পগুলোতে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পগুলোতে সেনা সদস্যরা পৌঁছে গেছেন। সোমবার থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকছে সেনাবাহিনী।

২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মোট ৯ দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে ইসি। ইসি সূত্র জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সেনাবাহিনী নামানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচন কমিশননির্বাচনে সেনা মোতায়েনসিইসিসিইসি কে এম নুরুল হুদাসেনা মোতায়েন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফীর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী

পরবর্তী

পাকিস্তান সফরে নরম অস্ট্রেলিয়া, লাইনে সাউথ আফ্রিকাও?

পরবর্তী

পাকিস্তান সফরে নরম অস্ট্রেলিয়া, লাইনে সাউথ আফ্রিকাও?

শেখ হাসিনা

বিএনপি 'নিতে' আর আওয়ামী লীগ 'দিতে' আসে: শেখ হাসিনা

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT