সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস প্যাসিফিক কমান্ডের কমান্ডার এডমিরাল হ্যারি বি. হ্যারিস, জুনিয়র।
শনিবার এই সৌজন্য সাক্ষাতে সেনাসদরে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় করেন। এছাড়া তারা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।
এর আগে হ্যারি বি হ্যারিস ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শাহাদত বরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।







