নিজের বিরুদ্ধে আনা সেনাবিরোধী উস্কানির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি।
দেশটিতে সেনা অভ্যুত্থানে গ্রেপ্তার হওয়ার পর প্রথমবার জান্তা সরকারের আদালতে সু চিকে হাজির করা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা দখলের পর সামরিক শাসনের নিন্দা ও আন্তর্জাতিক সংগঠনকে তাদের সঙ্গে কাজ না করার আহ্বান জানিয়ে বিবৃতি দেয় অং সান সু চির দল।
ওই ঘটনাকে উস্কানি হিসেবে উল্লেখ করে সু চির বিরুদ্ধে আদালতে অসংখ্য অভিযোগ করা হয়। সেগুলোর বিচার চলছে এখন।
অপরাধ প্রমাণ হলে অং সান সু চিকে কয়েক বছর কারাগারে থাকতে হতে পারে।








