চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনী মোতায়েনে কারো উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই: আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

সেনাবাহিনী মোতায়েনকে কেন্দ্র করে কারো উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি।

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিনিধিদলের প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আখতারুজ্জামান।

মো. আখতারুজ্জামান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশপ্রেমিক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তারা কোনো দলের বা কারো পক্ষে নয়। সুতরাং এ নিয়ে কারও উচ্ছসিত হওয়ার কোনো কারণ নেই। দেশের পেশাদার সেনাবাহিনীর একটি সার্বজনীন মর্যাদা রয়েছে।’

আখতারুজ্জামান বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে আমাদের দেশ প্রেমিক পেশাদার সুশৃংখল সশস্ত্র সেনাবাহিনীকে নিয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তা খুবই আপত্তিজনক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। এই বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা বা বিতর্ক করতে পারে এমন কোন প্রকার বক্তব্য থেকে সবাইকে বিরত থাকতে হবে বলে আমরা আশা করছি।

আওয়ামী লীগের ওপর বিএনপি জামায়াতের নেতাকর্মীদের হামলার চিত্র তুলে ধরে তিনি বলেন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ নির্বাচন করছে। সোমবার সকালে কোম্পানীগঞ্জ নতুন বাজারের গণসংযোগ করতে যায় ব্যারিস্টার মওদুদ। উনি সব সময় উনার নিজের নিজের জিপ গাড়ি নিয়ে গণসংযোগ করে কিন্তু সোমবার সকালের ঘটনাটি ভিন্ন।

‘মওদুদ সাহেব নিজের জিপ গাড়ি গুলোকে না নিয়ে দুটি মাইক্রোবাস নিয়ে সেখানে যায় এবং এবং সে মাইক্রোবাস গুলো রেখে ৫০০ থেকে ৬০০ গজ দূরে গণসংযোগ করে। স্বাভাবিকভাবে ওই বাজারে উনার কর্মীরাই উপস্থিত ছিল এবং সেই কর্মীরা গিয়ে মাইক্রোবাস ভাঙচুর করে। ভাঙচুরের পরে উনি সাংবাদিকদের ডেকে বলে মাইক্রোবাসগুলোতে ওবায়দুল কাদের সাহেবের কর্মীরা ভাঙচুর করেছে।’

Reneta

সংবাদ সম্মেলনে সারাদেশে বিএনপি-জামায়াত কর্তৃক আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।

আখতারুজ্জামান বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা শুধু আচরণবিধির লঙ্ঘন নয়, এটা ফৌজদারি অপরাধও।

তিনি আরও বলেন, সারাদেশে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মী নিহত হয়েছে। আড়াই শ’র বেশি নেতাকর্মীকে আহত করা হয়েছে। এছাড়া বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ করা হয়েছে বলেও দাবি করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় পুলিশ কাজ করছে আমরা মামলা করছি তারপরেও সামগ্রিকভাবে প্রশাসনিক সকল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের। উনাদের দিকনির্দেশনা অনেক গুরুত্বপূর্ণ তাই উনাদের কাছে এসে আমরা বিষয়গুলো অবহিত করছি।

বিএনপি ও আওয়ামী লীগ দুই পক্ষেরই অভিযোগ তারা হামলার শিকার হচ্ছে এরই মধ্যে আজ থেকে মাঠে সেনাবাহিনী নেমেছে এখন পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: অবশ্যই পরিস্থিতি পরিবেশ আগের চেয়ে সুন্দর হবে সুষ্ঠু হবে। আমরা চাই ৩০ তারিখের নির্বাচন সকলের সহযোগিতায় সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হউক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনভোটসেনাবাহিনী মোতায়েন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT