চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনী বা অন্য কেউ প্রতিবাদে বাধা হয়নি: নাসিরউদ্দিন ইউসুফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার বিচারে সেনাবাহিনী থেকে কখনই আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং তনু হত্যার ব্যাপারে কথা বলতে কেউ আমাকে মানা করেনি।

তিনি আরো বলেন, তনু হত্যার বিচারে বুধবার ছাত্র শিক্ষক কেন্দ্রে সম্মলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভায় আমি উপস্থিত হয়ে সভায় এবং গণমাধ্যমে ক্ষোভ এবং প্রতিবাদ জানাই, আমার কথা বুঝতে না পেরে ক’টি অনলাইন পত্রিকায় ভুল সংবাদ পরিবেশন করে।

পাঠক যেন ‘ভুল সংবাদে বিভ্রান্ত’ না হয় সেজন্যে নাসির উদ্দীন ইউসুফ বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।

পোস্টটিতে নাসির উদ্দীন ইউসুফ তার মূল কথা তুলে ধরে বলেন, ২১ মার্চ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির ৪ তলায় আইটিআই বাংলাদেশ কেন্দ্রের অস্থায়ী দফতরে আমি, লিয়াকত আলী লাকি, ঝুনা চৌধুরি, দেবপ্রসাদ দেবনাথ, আকতারুজ্জামান, আহমদ গিয়াস সহ ক’জন নাট্যকর্মী ২৭ মার্চ বিশ্ব নাট্যদিবসের অনুষ্ঠান সংক্রান্ত আলোচনায় মিলিত হই।

সেখানে ঝুনা চৌধুরি তনু হত্যার খবর দেন! আমরা সকলে হতবাক হয়ে যাই! এ ব্যপারে প্রতিবাদের কথা আমি উত্থাপন করলে ঝুনা চৌধুরি বলেন “অবশ্যই প্রতিবাদ করা উচিত কিন্তু হত্যাকাণ্ড কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সংঘটিত হওয়ার কারণে ক্যান্টনমেন্ট থেকে কিছু না করার কথা বলা হয়েছে “! আমি বলি এটি অন্যায় ।

একটি বর্বর হত্যাকাণ্ড যেখানেই ঘটুক না কেন আমরা তার প্রতিবাদ করবো, প্রতিরোধ করবো এবং ক্যান্টনমেন্ট বোর্ড এ ব্যাপারে দায়িত্ব এড়াতে পারে না। উপস্থিত সকলে একমত পোষণ করেন।

Reneta

আমি “তনুর মৃত্যু আমাকে অপরাধী করে দেয়” শিরোনামে একটি পোস্ট দেই যা দ্রুত পাঠকের মনোযোগ আকর্ষণ করে! এবং সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে ।

তিনি আরও বলেন, আশা করি ভুল সংশোধন করে তনু হত্যার বিচারের দাবীতে সোচ্চার হবেন ।

গত রোববার রাত সাড়ে দশটায় কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের কাছের জঙ্গলে পাওয়া যায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারণ ইতিহাসের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুর ক্ষত বিক্ষত মরদেহ।

ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ওই ঘটনার প্রকাশিত হলে সারাদেশে এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যানারী নির্যতননাসির উদ্দীন ইউসুফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT