চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর নবীন অফিসারদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতির পিতার নিদের্শিত পথ অনুসরণ করে সৎ পথে থেকে সেনাবাহিনীর নবীন অফিসারদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ৭৭তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: ‘জাতির পিতা যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মান্য করতে হবে। ঠিক একইভাবে অধীনস্তদের প্রতিও সেভাবে খেয়াল করতে হবে। তাদের প্রতিও যত্নবান হতে হবে।’

তিনি বলেন: সততাই শক্তি মনে রেখে দেশকে ভালোবাসতে হবে। দেশের সম্মান যেনো সবসময় সমুন্নত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

সেনাবাহিনীর উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন: ‘সরকার গঠনের পর থেকেই নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেডিয়রি ইউনিট গঠন করি। একই সাথে নারীদের অংশগ্রহণও নিশ্চিত করি। বর্তমান যুগ যেহেতু প্রযুক্তির যুগ তাই প্রযুক্তি শিক্ষাকেও গুরুত্ব দিয়েছি।’

সেনাবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: ‘সবসময় চাই আমাদের সেনাবাহিনী আধুনিক জ্ঞানসম্পন্ন হবে, সুপ্রশিক্ষিত হবে। সবসময় সেনাবাহিনী সর্বাধুনিক থাকবে। সেনবাহিনী শান্তিরক্ষী মিশনেও সফলভাবে কাজ করে যাচ্ছে। যেখানেই কাজ করছে সেখানেই প্রশংসা পাচ্ছে। অত্যন্ত চৌকষ ও দক্ষ হিসবে আমরা তাদের গড়ে তুলতে সক্ষম হয়েছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীবাংলাদেশ সেনাবাহিনীসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT