চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাগুরায় চালু হলো ভ্রাম্যমাণ শপিং মল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২৮, জুন ২০২০
- সেমি লিড, জনপদ, মাগুরা
A A

মাগুরা পৌরসভার খান পাড়া ও পিটিআই পাড়া রেডজোন এলাকাবাসীদের সহযোগিতার জন্য জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ শপিং মলের শুভ উদ্বোধন করা হয়েছে। সেইসাথে এলাকা দুটিতে শুরু হয়েছে ২১ দিনের কাউন্টডাউন।

রোববার সকালে রেড জোন এলাকায় ভ্রাম্যমাণ শপিং মল কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের আর্টিলারি কর্নেল আতিফ সিদ্দিকী। এসময় মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মকবুল হাসান মাকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের আর্টিলারি কর্নেল আতিফ সিদ্দিকী জানান, করোনা মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে সাফল্যের সাথে কাজ করছে ।

মাগুরা পৌরসভার রেডজোন দুটি এলাকাতে চলছে ২১ দিনের লকডাউনের ক্ষণ গননা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য সরবরাহসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। চলছে জনসচেতনতামূলক প্রচারণা। এখানে প্রতিদিন দুইবার মোবাইল মার্কেটের গাড়ি এলাকার মানুষের নিকটে যাবে। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে।

মাগুরা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল জানান, ইতিমধ্যে রেডজোন এলাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

রেডজোন এলাকায় পৌরসভার জীবাণুমুক্ত গাড়ি দ্বারা এলাকার রাস্তাঘাট দৈনিক জীবাণুমুক্ত করা হচ্ছে। পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের ডাক্তার কতৃক প্রতিদিন দুই বার মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

ট্যাগ: করোনাসেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদে অর্থ বিল পাস হবে ২৯ জুন

পরবর্তী

ট্রাম্পের র‌্যালির আগে সরিয়ে ফেলা হয় শারীরিক দূরত্ব নির্দেশক স্টিকার

পরবর্তী
ট্রাম্প

ট্রাম্পের র‌্যালির আগে সরিয়ে ফেলা হয় শারীরিক দূরত্ব নির্দেশক স্টিকার

সাইফউদ্দিনের জ্বর কমেছে

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT