চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনানিবাসের বাইরে জনবিরক্তির শাস্তি কী?

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৫:৪৭ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
বাংলাদেশ
A A

সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ‘সেনানিবাস আইন’-্এর খসড়ায় ভিক্ষাবৃত্তি ও প্রকাশ্যে মলমূত্র ত্যাগের মতো জনবিরক্তির শাস্তি হিসেবে ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া, কেউ প্রকাশ্যে মাংস বহন করলে এবং বিকলাঙ্গতা দেখালেও সমান শাস্তি হবে।

তবে, আইনজীবীরা বলছেন: সেনানিবাসের বাইরে সাধারণ এলাকায় এসব জনবিরক্তিকর কর্মকাণ্ডের জন্য সুর্নিদিষ্ট শাস্তির বিধান নেই। চাইলে দণ্ডবিধির আওতায় অবশ্য শাস্তি দেওয়া যায়।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ভিক্ষাবৃত্তি ও প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করা ও বিকলাঙ্গতা দেখানোর জন্য সুর্নিদিষ্ট শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই। তবে এ ধরনের কর্মকাণ্ডে দ্বারা সৃষ্ট উপদ্রব যদি জনমনে ভীতি ও প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাহলে সে বিষয়টি দণ্ডবিধির আলোকে শাস্তির সুযোগ রয়েছে।

অনেকে বলছেন: সাধারণ পাবলিক প্লেসে যে জাতীয় উপদ্রবের জন্য সরাসরি শাস্তির বিধান নেই, সেগুলোর জন্য সেনানিবাস অাইনে কেন সরাসরি শাস্তির কথা বলা হয়েছে? অথবা, সেনানিবাসে যে জনবিরক্তির জন্য ২০ হাজার টাকা জরিমানার বিধান, সে জাতীয় উপদ্রব সাধারণ জায়গার জন্য কেন একইরকম শাস্তিযোগ্য হবে না?

সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন: সেনানিবাস এলাকাগুলোতে এ ধরনের কর্মকাণ্ডের জন্য আগে থেকেই শাস্তির বিধান ছিল। তবে পুরাতন শাস্তি যেন অবমূল্যায়ন না হয় সেজন্য নতুন শাস্তির বিধান করা হয়েছে।

‘কারণ সেনানিবাসে সেনাবাহিনীদের স্বাস্থ্যগত অনেক ব্যাপার কাজ করে। শৃঙ্খলা ওই এলাকার জন্য অতি গুরুত্বপূর্ণ। তবে সেনানিবাসে সবচেয়ে বেশি শাস্তির আওতায় আনা হয় ট্রাফিক আইন অমান্যের মত বিষয়।

Reneta

সেনানিবাস এলাকা ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে যেহেতু সরাসরি শাস্তির বিধান নেই তাই তার মতো অনেকে মনে করেন, কর্মকাণ্ডগুলো যখন অতিমাত্রায় জনদুর্ভোগ সৃষ্টি করে তখন অবশ্যই তা শাস্তির আওতায় আনা উচিত।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ

তবে, জেনারেল রশিদ শুধু শাস্তি নয়, সামাজিক সচেতনতা এবং চর্চা বাড়ানোর ওপর জোর দেন।

তিনি বলেন: এ ধরনের কর্মকাণ্ডের কারণ কী? এ প্রশ্লের উত্তর অামাদের সবাইকে খুুঁজে বের করতে হবে। ‘নিজের কথা ও অন্যের কথা চিন্তুা করেও এ ধরনের কর্মকাণ্ড থেকে সবার বিরত থাকা উচিত।’

সম্প্রতি মন্ত্রিসভা বৈঠকে সেনানিবাস আইন, ২০১৭-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান: ১৯২৪ সালের ‘ক্যান্টনমেন্টস অ্যাক্ট’কে পুনর্বিন্যস্ত করে নতুন এ আইন হচ্ছে। ৯৩ বছর আগে নির্ধারিত জরিমানার পরিমাণ এ আইনে বাড়ানো হয়েছে। বিভিন্ন অপরাধের বিপরীতে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে ২০ হাজার গুণ পর্যন্ত।

তিনি জানান: ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন এলাকায় ট্রাফিক আইন অমান্য করলে আগে ৫০ টাকা জরিমানা হতো। সংশোধনীতে এটি বাড়িয়ে দুই থেকে পাঁচ হাজার টাকা করা হয়েছে। এ আইনে সেনানিবাস এলাকায় কেউ মাতলামি, ভিক্ষাবৃত্তি ও মলমূত্র ত্যাগ করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া সেনানিবাস এলাকায় খোলা মাংস বহনের শাস্তি হিসেবে ২০ হাজার টাকা অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে।

ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা এক ধরনের পৌর ব্যবস্থাপনার মতো উল্লেখ করে তিনি জানান, পৌরসভা যেভাবে তাদের এলাকার ব্যবস্থাপনার দায়িত্বে থাকে, এটিও সেভাবে ব্যবস্থাপনার কাজটি করবে। বোর্ডের কার্যক্রম কেমন হবে, এ আইনে তো বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেনানিবাস আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT