চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেতিয়েনের উপর বিশ্বাস হারাচ্ছেন বার্সার খেলোয়াড়রা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ন ০৪, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

দায়িত্ব নেয়ার তিন মাসও হয়নি। এরই মাঝে নাকি নতুন কোচ কিকে সেতিয়েনের খেলার ধরণে ভরসা হারাচ্ছেন বার্সেলোনার ফুটবলাররা! কাতালোনিয়া রেডিওর এক অনুষ্ঠানে দাবি করা হয়েছে এমনটিই।

কাতালোনিয়া রেডিওর ‘এল ক্লাব ডে লা মিটিয়ানিট’ অনুষ্ঠানে দাবি করা হয়েছে, বার্সার ড্রেসিং রুমের বিশাল একটা অংশই নাকি বিশ্বাস করে যে, বার্সেলোনার মত বড় ক্লাবকে কোচিং করানোর যোগ্যতা কিকে সেতিয়েনের নেই। অথচ আর্নেস্টো ভালভার্দেকে বরখাস্ত করে প্রবীণ এই কোচের হাতে অনেক মুখ করে তুলে দেয়া হয়েছিলো লিওনেল মেসিদের দায়িত্ব!

‘এই লোকেরা (সেতিয়েন ও তার কোচিং স্টাফরা) কীভাবে একটা জাহাজের হাল ধরতে হয় সেটাও জানে না’ কিংবা ‘তারা তাদের ক্ষমতা সম্পর্কেও ধারণা রাখে না’ এমন কথাও নাকি শোনা গেছে বার্সার খেলোয়াড়দের মুখ থেকে! এমনটাই বলা হয়েছে কাতালোনিয়া রেডিওর সেই অনুষ্ঠানে।

সেতিয়েন দায়িত্ব নেয়ার পর ছয় অ্যাওয়ে ম্যাচের তিনটিতেই হেরেছে বার্সা, যার সবশেষটা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে, ২-০ গোলে। এর আগে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরেছে কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে কাতালোনিয়ান জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির মাঠ থেকে ফিরেছে ১-১ গোলের ড্র নিয়ে।

কোচিং স্টাফদের প্রতি এই আত্মবিশ্বাস হারানোর সূচনাটা গত জানুয়ারি থেকে, ভ্যালেন্সিয়া ম্যাচের পর থেকেই। সেবার দলটির কাছে ২-০ গোলে হেরে যায় লিওনেল মেসির দল।

ক্ষোভটা বেশি বেড়েছে এল ক্ল্যাসিকোতে হারের পর। প্রথমার্ধে আক্রমণাত্মক খেলে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার আর্তুরো ভিদালকে তুলে নেন সেতিয়েন। পরে শেষ ২০ মিনিটে দুই গোল হজম করে রিয়ালের কাছে হেরে যায় বার্সা। ভিদালকে তুলে নেয়া সেতিয়েনের বড় ভুল ছিলো বলে মনে করেন খেলোয়াড়রা।

Reneta

তবে খেলোয়াড়দের মূল রাগটা ক্লাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি। ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ সহ অন্য কর্মকর্তারা সব ভুল সিদ্ধান্ত নিয়ে বর্তমানে দলের এই দশা করেছেন বলে বিশ্বাস তাদের। সবচেয়ে ভুলটা ছিলো স্প্যানিশ সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর কোচ বদলের সিদ্ধান্ত নেয়া। জানুয়ারিতে সেই হারের পর চাকরি হারান আর্নেস্টো ভালভার্দে, দায়িত্ব পান সেতিয়েন। সেই সিদ্ধান্তের পরপরই মৌসুম সেখানেই শেষ বলে ধরে নিয়েছেন খেলোয়াড়রা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিকে সেঁতিয়েনবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT