চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি করে প্রস্তুতি সারলেন তামিম ও মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ন ২৯, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

উইন্ডিজ সফরে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশ তুলেছে ৮ উইকেট হারিয়ে ৪০৩ রান। অ্যান্টিগার ক্লোলিজ ক্রিকেট গ্রাউন্ডে উইন্ডিজ বোর্ড একাদশের বিপক্ষে তামিম ১২৫ রান করে অবসরে যান। আর মাহমুদউল্লাহ ১০২ রান করার পর যান অবসরে।

৮৪.২ ওভার খেলার পর দিনের আলো কমে আসলে শেষ হয় প্রথম দিনের খেলা।

অধিনায়ক সাকিব আল হাসানের আগে ব্যাট করার সিদ্ধান্তের পর ২২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে সফরকারীরা।  লিটন ২, মুমিনুল ৭, ও শান্ত ৪ রান করে বিদায় নেন।

দল যখন বিপর্যয়ে তখন তামিম ইকবালের সাথে ক্রিজে যোগ দেন সাকিব আল হাসান। দল ধুঁকতে থাকলেও টাইগার অধিনায়ক ইনিংস শুরু করেন দাপটের সাথে। বোলারদের উপর চড়াও হয়ে রান তুলতে থাকেন স্কোরবোর্ডে। ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন সাকিব।

জোসেফ ৫৩ রানের বিনিময়ে ৪টি, হার্ডিং ও রোমারলো একটি করে উইকেট নেন।

ব্যাটিং অনুশীলন দারুণ হয়েছে বাংলাদেশ দলের। শুক্রবার দ্বিতীয় দিনে (বাংলাদেশ সময় অনুযায়ী রাত) বোলিং অনুশীলন কেমন হয় রুবেল-শফিউল-তাইজুল-সাকিবদের সেটিই দেখার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই-সুরের ধারার বর্ষবিদায়ের আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের সব বন্দর অবরোধ কার্যক্রম শুরু

এপ্রিল ১৪, ২০২৬

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT