চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিয়নে জয়ের মঞ্চ গড়েছে কোহলির ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে এখন পর্যন্ত সাউথ আফ্রিকার মাটিতে সিরিজ জিততে না পারা ভারতের এবার দুর্দান্ত শুরুর মঞ্চ গড়েছে। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয়ের সম্ভাবনা জাগিয়ে এগিয়ে চলেছে কোহলির দল।

বুধবার সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ দিন শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। জয়ের জন্য এখনো তাদের দরকার ২১১ রান। শেষদিনে ভারতের জিততে তুলতে হবে প্রোটিয়াদের বাকি ৬ উইকেট।

ভারত: ৩২৭ ও ১৭৪, সাউথ আফ্রিকা: ১৯৭ ও ৯৪/৪ (চতুর্থ দিন শেষে)

বুধবার দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৬ রানে দিন শুরু করে ভারত। আগেরদিন নাইটওয়াচ ম্যান হিসেবে নামা শার্দূল ঠাকুর ১০ রান করে রাবাদার শিকার হন। ১১০ মিনিট ক্রিজে থাকা লোকেশ রাহুল চার বাউন্ডারির করেন ২৩ রান, এনগিডির বলে এলগারের হাতে ধরা পড়েন।

লাঞ্চের পর অধিনায়ক বিরাট কোহলি ১৮ রান করে মার্কো জানসেনের বলে কুইন্টন ডি ককের গ্লাভসে ধরা পড়েন। স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৯ রান। পঞ্চম উইকেটে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে ৩০ রান যোগ করেন। পরে দ্রুত দুই ব্যাটারকে হারিয়ে সফরকারীরা হয়ে যায় ৬ উইকেটে ১১১ রান।

রিশভ পান্ট ৩৪ ও রবিচন্দ্রন অশ্বিন ১৪ রানের ইনিংস খেললে দেড়শর গণ্ডি পার হয় ভারত, অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৭৪ রান। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড থাকায় তারা প্রোটিয়াদের সামনে ৩০৫ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয়।

Reneta

৪ উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। দুই উইকেট দখল লুনগি এনগিডির।

স্বাগতিক ইনিংসের শুরুতেই ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। এইডেন মার্করামকে বোল্ড করে ফেরান। তিনে নামা কেগান পিটারসনের উইকেটও তুলে নেন সিরাজ, ১৭ রান করা ব্যাটার পান্টের গ্লাভসে জমা পড়েন।

ফন ডার ডুসেনকে নিয়ে অধিনায়ক এলগার প্রতিরোধের চেষ্টা করেছিলেন। দুই ব্যাটার মাটি কামড়ে সময় পার করার কৌশল নেন। জুটিটা ভেঙে দেন জাসপ্রিত বুমরাহ। ৬৫ বল খেলে ১১ রান করা ডুসেনকে বোল্ড করেন। ৮ রান করা কেশব মহারাজকে ইয়র্কারে বোল্ড করে বুমরাহ পঞ্চম দিনে দারুণকিছু অর্জনের আভাস জারি রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিভারতসাউথ আফ্রিকাসাউথ আফ্রিকা-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT