চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিতে প্রস্তুতি সারলেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বাংলাদেশ দলের নতুন বছর শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ দিয়ে। ঘরের মাঠে হোম সিরিজের আগে সেরা প্রস্তুতি সেরে নিলেন তামিম ইকবাল। টাইগার উদ্বোধনীর সেঞ্চুরি ও মাহমুদউল্লাহর প্রায় সেঞ্চুরিতে মাশরাফীর সুবজ দলকে ৩২১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাকিবের লাল দল।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে তামিম খেলেছেন ১১৯ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস। মাহমুদউল্লাহ রিয়াদের ৮৭ রানের ইনিংসটি সেখানে ৭৫ বলের। তাতে ৩২০ রানের সংগ্রহ পায় লাল দল।

ত্রিদেশীয় সিরিজের ম্যাচ শুরু হবে বেলা ১২টায়। পরিবর্তিত সময়ের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচও শুরু হয় ১২টায়। টস জিতে ব্যাটিংয়ে নামা তামিমের সঙ্গে জুটি বাধেন এনামুল হক বিজয়। ব্যক্তিগত ২১ রানে মোস্তাফিজের বলে বোল্ড হন বিজয়।

লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান নামেন তিনে। ২৪ রানে তাসকিনের বলে সাইফউদ্দিনের তালুতে জমা পড়েছেন এই বাঁহাতি। পরের বলেই মুশফিকুর রহিমকে (০) বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তাসকিন। ডানহাতি পেসারের ফুললেন্থের ভেতরে ঢোকা বলে স্টাম্প উড়ে যায় মুশফিকের। প্রথম বলে আউট হওয়া ঘাটতি অবশ্য ইনিংসের সময়ই পোষানো চেষ্টা করেছেন মুশি, একাডেমি মাঠের নেটে অনুশীলন সেরে!

সাব্বিরের ব্যাটে আসে ২০ রান। দুর্দান্ত খেলতে থাকা ডানহাতি ব্যাটসম্যান সাইফউদ্দিনের হাতে কট অ্যান্ড বোল্ড হন। সোজা ব্যাটে ড্রাইভ করেন সাব্বির। ডানদিকে ঝাঁপিয়ে মাটি থেকে অল্প উচ্চতায় বল তালুবন্দী করেন সাইফউদ্দিন।

শেষদিকে আবুল হাসান রাজু ৩৫ রানের ইনিংস খেললে তিনশ পেরোয় লাল দল। সানজামুল ইসলাম ও আবু হায়দার রনি উভয়েই ৪ রান করে অপরাজিত থাকেন।

Reneta

মোস্তাফিজ, তাসকিন ও সাইফদ্দিন নেন ২টি করে উইকেট। বল হাতে সবচেয়ে খরুচে ছিলেন সবুজ দলের অধিনায়ক মাশরাফী,  ৯ ওভারে ৮৭ রান দিয়েছেন এই পেসার, ছিলেন উইকেটশূন্য। সবুজ দলের হয়ে ১০ ওভারের কোটা শেষ করেছেন একমাত্র মোস্তাফিজ, দিয়েছেন ৪৭ রান।

বিসিবি লাল দল
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আরিফুল হক, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, রুবেল হোসেন, আবুল হাসান রাজু।

বিসিবি সবুজ দল
ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT