চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেক্স নিয়ে মিথ্যে যতো লিফলেট

শওগাত আলী সাগর শওগাত আলী সাগর
৬:৩১ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

“আমাদের বারো বছরের ছেলে মেয়ে, যারা এখনো টিনএজারও নয়, স্কুলে তাদের নিজেদের শরীরের গোপন অঙ্গ স্পর্শের মাধ্যমে নিজেদের আবিষ্কার করতে বলা হবে, ‘মাস্টারবেশনে’র মাধ্যমে আনন্দ পেতে শেখানো হবে।”- কানাডার অন্টারিওর ইলিমেন্টারি স্কুলের জন্য প্রস্তাবিত ‘স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা’ কারিক্যুলামের বিরুদ্ধে জনমত তৈরি করতে প্রচার করা লিফলেটে এ তথ্যের উল্লেখ করা হয়েছে। বাস্তবে কারিক্যুলামের কোথাও এ ধরনের তথ্য পাওয়া যায়নি।

‘সেক্স এডুকেশন’ হিসেবে প্রচার পাওয়া  প্রস্তাবিত ‘স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা’ কারিক্যুলাম নিয়ে এ ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে অভিভাবকদের খেপিয়ে তোলা হয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। কানাডার মূলধারার প্রভাবশালী দৈনিক পত্রিকা ‘টরন্টো স্টার’ শহরের বিভিন্ন অঞ্চলে বিলি করা লিফলেট সংগ্রহ করে তাতে এই মিথ্য তথ্যের প্রমাণ পেয়েছে।

প্রস্তাবিত কারিক্যুলামে ক্ষুব্ধ হয়ে অনেক অভিভাবক নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে টরন্টো স্টারে  চিঠি লিখেছেন। সেখানেও কারিক্যুলামের বিরোধিতা করতে গিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য এবং বিকৃত ব্যাখ্যা করা হয়েছে বলে টরন্টো স্টার এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

টরন্টো স্টার কারিক্যুলাম বিরোধীদের লিফলেটের বক্তব্য এবং কারিক্যুলামে বাস্তবে যা আছে তার তূলনা করে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।

আরবি ভাষায় লেখা একটি লিফলেটে  দাবি করা হয়েছে, গ্রেড ১ এর শিক্ষার্থীরা কেবলমাত্র তাদের শরীরের গোপনীয় অঙ্গের নামই শিখবে না, তারা গোপন অঙ্গ চিহ্নিত করতেও শিখবে। পোষ্টার, ফ্ল্যাশকার্ডে ছেলে মেয়েদের গোপন অঙ্গ দেখবে এবং একে অন্যের গোপন অঙ্গ স্পর্শ করে তা চিহ্নিত করতে শিখবে।‘

অথচ কারিক্যুলামে আছে, গ্রেড-১ এর শিক্ষার্থীরা গোপন অঙ্গের যথাযথ নাম শিখবে, একই সাথে ‘এক্সপ্লয়টিভ ব্যবহার’ তথা আপত্তিকর স্পর্শ চিহ্নিত করতে শিখবে। কারিক্যুলামে শিক্ষকদের জন্য নির্দেশনায় শিক্ষার্থীদের শরীরের প্রতিটি অঙ্গের নাম সম্মান সহ শেখাতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থী কোনোভাবে আহত হলে বা  সহায়তার প্রয়োজন হলে যাতে সঠিকভাবে সঠিক শব্দ ব্যবহার করে তা অন্যের নজরে আনতে পারে, সেভাবে বাচ্চাদের তৈরি করতেই দেহের প্রতিটি অঙ্গের নাম শেখানো হচ্ছে বলে কারিক্যুলামে উল্লেখ করা হয়েছে।

আরেকটি লিফলেটে  কারিক্যুলামের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে,’ গ্রেড-৬ এ ‘মাস্টারবেশনের’ মাধ্যমে নিজেদের প্রকাশ করতে শেখানো হবে। লিফলেটে বলা হয়েছে,’ আমাদের বারো বছরের ছেলে মেয়ে, যারা এখনো টিনএজারও নয়, তাদের ক্লাশে নিজেদের শরীরের গোপন অঙ্গ স্পর্শের মাধ্যমে নিজেদের আবিষ্কার করতে বলা হবে, মাস্টারবেশনের মাধ্যমে আনন্দ পেতে শেখানো হবে।‘

প্রকৃত অর্থে স্কুলে ‘মাস্টারবেশন’ শেখানোর কোনো কথা কারিক্যুলামে নেই। তবে ‘মাস্টারবেশন’ও যে একটি সাধারণ প্রচলিত চর্চা এবং মোটেও ক্ষতিকর কিছু নয়, নিজের শরীরকে জানার এটিও একটি প্রক্রিয়া সেটি বলা হয়েছে। এই গ্রেডে সুস্থ সম্পর্ক স্থাপন শেখানোর কথা উল্লেখ রয়েছে।

বিলি করা লিফলেটে দাবি করা হয়েছে,”গ্রেড-৮ এ ‘এনাল প্লে ১০১’ নামের কোর্সে ‘এনাল সেক্স’ সম্পর্কে নির্দেশনা দেওয়া হবে।“

প্রকৃত অর্থে ‘এনাল প্লে ১০১’ নামে কোনো  পাঠ্যসূচীই কারিক্যুলামে নেই। ‘প্ল্যান্ড প্যারেন্টহুড টরন্টো’ নামের একটি ওয়েবসাইটের একটি নিবন্ধের শিরোনামকে তারা কারিক্যুলামের অংশ হিসেবে প্রচার চালিয়েছে।

প্রস্তাবিত কারিক্যুলামে গ্রেড-৭  যে কোনো যৌন বিষয়ক প্রস্তাবে জোরালোভাবে ‘না’ বলতে শেখানোর কথা বলা হয়েছে।  তারা যে  কোনো ধরনের যৌনকাজে সম্পৃক্ত হতে চায় না – সেটি জোরালোভাবে বলতে পারার ব্যাপারে উদ্বুদ্ধ করা কথা আছে, কোনো ধরনের যৌনকাজে সম্পৃক্ত হওয়ার জন্য তাদের আইনি বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে- এই তথ্য শেখানোর কথা বলা হয়েছে। ‘এনাল সেক্স’সহ যৌন সম্পর্কে এসটিআই জীবানু ছড়াতে পারে – সেটিও তাদের কারিক্যুলামে রাখা হয়েছে।

লিফলেটে বলা হয়েছে, ‘মেকিং সেক্স ফিল গুড’  নামের কোর্সে  ছেলে মেয়েদের যৌন বিষয়ক ম্যাগাজিন, সিনেমা দেখতে বলা হবে যাতে তারা বুঝতে পারে কিসে তাদের মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি করে।

অথচ কারিক্যুলামে ‘মেকিং সেক্স ফিল গুড’ নামে আসলে কোনো কোর্স বা লেসন নেই। এই শিরোনামটিও তারা নিয়েছে ‘প্ল্যানড প্যারেন্টহুড টরন্টো’ ওয়েবসাইট থেকে। কারিক্যুলামে গ্রেড-৯ এর আগে আসলে পর্ণোগ্রাফিকে ক্লাশের আলোচ্যসূচীতে রাখাই হয়নি। গ্রেড -৯ এ  পর্ণোগ্রাফি থেকে কিভাবে নিরাপদ থাকা যাবে সেটি শেখানো হবে।

কারিক্যুলাম বিরোধীরা প্রচার করছে, গ্রেড-১ থেকেই ‘গে’ সম্পর্কে পড়ানো হবে। এতে জেন্ডারের ধারণা, প্রাকৃতিক নিয়ম নারী পুরুষের স্বাভাবিক পরিবারের ধারণা ভেঙ্গে দিয়ে  ছেলেমেয়েদের নিজেদের মতো করে জেন্ডার পছন্দ করতে উৎসাহ দেওয়া হবে। টরন্টো স্টারকে পাঠানো ইমেইলে কারিক্যুলাম বিরোধী একজন অভিভাবক এই মতামত দিয়েছেন। অথচ এটিও সম্পূর্ণ অপপ্রচার।

বস্তুত গ্রেড – ৩ এ শিক্ষার্থীরা শিখবে কোনো কোনো শিশুর সমলিঙ্গের বাবা মাও আছে। কারিক্যুলাম অনুসারে,  গ্রেড-৮ জেন্ডার সম্পর্কে ধারণা দেওয়া হবে। সেখানে নারী পুরুষের বাইরেও যে জেন্ডার আছে সেগুলো শেখানো  হবে। জেন্ডার নির্বিশেষ সকলের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি কিভাবে গড়ে তোলা যায় তা শেখানো হবে।

টরন্টো স্টারকে পাঠানো চিঠিতে কারিক্যুলাম বিরোধী আরেক অভিভাবক দাবি করেছেন, প্রস্তাবিত কারিক্যুলামে বাবা মাকে প্রথম শিক্ষক হিসেবে অবজ্ঞা করা হয়েছে। কারিক্যুলামে সম্ভবত ৬ বার বাবা মার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু তাদের যৌন বিষয়ক শিক্ষার প্রশ্নে শিক্ষক হিসেবে বা প্রথম যোগাযোগের পয়েন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

বস্তুত: কারিক্যুলামে অসংখ্যবার বাবা-মার কথা উল্লেখ করে তাদের সন্তানের জীবনের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদেরকে যে কোনো প্রশ্নের উত্তরের সোর্স এবং গাইডেন্স হিসেবেও উল্লেখ করা হয়েছে। কারিক্যুলামে বেশি সময় পরিবারের সাথে কাটানোকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, কারিক্যুলাম বিরোধী লিফলেটগুলো প্রচার করা হয়েছে বিভিন্ন এথনিক ভাষায়। তার মধ্যে আরবি ভাষায় প্রচারিত লিফলেটগুলোতে সবচেয়ে বেশি মিথ্যাচার করা হয়েছে। এইসব লিফলেটের বক্তব্যে অনেক অভিভাবকই বিভ্রান্ত হয়ে সন্তানদের স্কুলে পাঠানো থেকে বিরত থেকেছেন।

ট্যাগ: কানাডাসেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফলো অনের শঙ্কায় বাংলাদেশ

পরবর্তী

এরশাদের সমর্থনে ওবায়দুল কাদের

পরবর্তী

এরশাদের সমর্থনে ওবায়দুল কাদের

আমাদের রবীন্দ্রভাগ্য

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT