চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেক্সের নূন্যতম বয়স নিয়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ার কারণে যৌন সম্পর্কে সম্মতি জ্ঞাপন করার সর্বনিম্ন বয়স নির্ধারণ করতে যাচ্ছে ফ্রান্স। এর অনেক আগেই অবশ্য পশ্চিমা দেশগুলো একই ব্যবস্থা গ্রহণ করেছে।

ফ্রান্সে সম্প্রতি একটি মামলায় বিচারক এক ব্যক্তির বিরুদ্ধে ছোট্ট শিশুর সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মামলা পরিচালনায় অস্বীকৃতি জানায়, কারণ সেখানে কোনো বলপ্রয়োগের প্রমাণ ছিলো না।

প্যারিসে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে এমন এক আইনজীবী ক্যাথেরিন ব্রল্ট বলেন: একটি ছোট্ট শিশু কোনোভাবেই প্রাপ্তবয়স্ক কারো সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হওয়ার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করতে পারে না। ফ্রান্সে কিছু লম্পটের আচরণে প্রতিবন্ধকতা তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া জরুরি। এর আগে যুক্তরাজ্যে যৌন হয়রানির ঘটনায় এ ধরনের বিপর্যয় ঘটে, যেটা এখন ছড়িয়ে পড়েছে ফ্রান্সে।

ফ্রান্সে এখনকার নিয়ম অনুযায়ী ১৫ বছরের নিচে কোনো শিশুকে যৌন হযরানি করার বিষয়টি প্রমাণিত হলে প্রাপ্তবয়স্করা ৫ বছর পর্যন্ত জেলের সাজা ভোগ করবেন। আর ধর্ষণ বা বড় ধরনের যৌন নির্যাতন করলে সাজা হতে পারে ২০ বছর পর্যন্ত। তবে সেখানে বলপ্রয়োগ বা সহিংসতার বিষয়টি প্রমাণিত হতে হবে।

আইনটি এমনভাবে লেখা হয়েছে যেন কোনো মেয়ে শিশুর যৌন সম্পর্কে সম্মতি থাকতে পারে কিন্তু যৌন হয়রানিতে সম্মতি থাকতে পারে না। এই পার্থক্যটিরই সমালোচনা হয়ে আসছে বছরের পর বছর থেকে।

ফ্রান্সের বিচারক মিনিস্টার নিকোল বেলাওবেট পরামর্শ দেন: যৌন সম্মতি প্রদানের ক্ষেত্রে নূন্যতম বয়স ১৩ হওয়া যৌক্তিক। অন্যান্য ফ্রেঞ্চ নেতারা সেটার কথা বলছেন ১৫ বছর। যেসব প্রাপ্তবয়স্করা শিশুর সম্মতির জন্য নির্ধারিত বয়স মানবেন না তারা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হবেন তাতে সেখানে বলপ্রয়োগের ঘটনা ঘটুক বা না ঘটুক।

Reneta

যুক্তরাষ্ট্রে সম্মতির বয়স নির্ধারিত হয়েছে ১৬ থেকে ১৮ বছর।

গত ৭ নভেম্বর ৩০ বছর বয়সী এক ফরাসী পুরুষকে ১১ বছরের শিশুকে ধর্ষণ করার পরও কোর্ট খালাস দিয়ে দেয়। কারণ আদালত সেখানে বলপ্রয়োগের কোনো প্রমাণ পায়নি। জুরি বোর্ড রায় দেয় সেখানে ধর্ষণের কোনো নমুনা যেমন বলপ্রয়োগ, হুমকি, সহিংসতা বা চমকে দেওয়ার মতো কোনো প্রমাণ মেলেনি। মেয়েটি স্বেচ্ছায় তাকে অনুসরণ করে। এরপর মেয়েটি একটি ছেলেরও জন্ম দেয় যে বর্তমানে ফস্টার হোমে রয়েছে।

এটাকে বিচারহীনতা হিসেবেই উল্লেখ করেন সেখানকার অনেকে। তাদের বক্তব্য: এই ঘটনাটি ওই মেয়ে, তার পরিবার ও ছোট্ট শিশুটিকেও ধ্বংস করে দিয়েছে। এই রায় খুবই ভুল বার্তা দেয়।

ফ্রান্সের এক নারীবাদী অ্যাসোসিয়েশনের মুখপাত্র ফাতিমা ইজ্জারা বেনোমার বলেন: যৌন সম্পর্কে সম্মতির বয়স নির্ধারণের যুদ্ধটা অনেক বছর ধরে চলছে। এসব রায় দেখে মনে হয় ১১ বছর বয়সী মেয়েও যৌন সম্পর্কে সম্মতি দিতে পারে।

ফাতিমা বলেন: মাত্র ১১ বছর বয়সে কোনো শিশু কি ধারণা করতে পারে, তার সঙ্গে কি ঘটতে চলেছে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT