বিনোদন

‘সেক্রেড গেমস’ নির্মাতার ওয়েব সিরিজে প্রসেনজিৎ, সঙ্গে অদিতি

প্রসেনজিৎ ও অদিতি, সেক্রেড গেমস ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসেনজিৎ ও অদিতি, সেক্রেড গেমস ওয়েব সিরিজের অভিনেতা-অভিনেত্রী, বাংলার জনপ্রিয় টেলিভিশন ও সিনেমার তারকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কয়েক দশক ধরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে আসছেন অভিনেতা প্রসেনজিৎ চ‍্যাটার্জি। চলচ্চিত্র অঙ্গনে তার আধিপত‍্যের কথা নতুন করে কিছু বলার নেই। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় দেখা গেছে তাকে। তবে এবার ওটিটি প্লাটফর্মেও অভিষেক হচ্ছে তার।

কিন্তু চমক এখানেই শেষ নয়! কেননা এবার বাংলা নয় বরং হিন্দি ওয়েব সিরিজ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারির বিপরীতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রসেনজিৎকে।

মূলত ‘সেক্রেড গেমস’ খ‍্যাত পরিচালক বিক্রম মোতওয়ানের পরিচালনায় নির্মিত হবে ওয়েব সিরিজটি। যার নাম হবে ‘স্টারডাস্ট’।

আসন্ন এই ওয়েব সিরিজে মূলত চল্লিশের দশকের সিনে ইন্ডাস্ট্রির গোপন গল্প উঠে আসবে। যেখানে দেখানো হবে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের কাহিনী, রাজনীতি, হিংসা-বিদ্ধেষ, প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নানান কাহিনী। শোনা যাচ্ছে, আসন্ন ওয়েব সিরিজটির প্রথম সিজনে আট থেকে নয়’‌টি এপিসোড থাকবে। যেখানে প্রসেনজিৎ, অদিতি ছাড়াও আরও দেখা যাবে অপরাশক্তি খুরানাকে।

মূলত ২০২০ সালের মার্চে ওয়েব সিরিজটির কাজ শুরুর কথা ছিল। কিন্তু করোনা ও লকডাউনের জেরে শুটিং পিছিয়ে যায়। চলতি বছরের মার্চে আবারও শুটিং শুরুর পরিকল্পনা হচ্ছে বলে জানা গেছে। তবে কোন ওটিটি প্লাটফর্মে সিরিজটি মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

বিষয়:অদিতি রাও হায়দারিওয়েব সিরিজসেক্রেড গেমস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…