চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই স্পেনেই পরীক্ষার মুখে রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্পেনে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর স্পেনমুখী হননি পর্তুগিজ তারকা। কিন্তু মঙ্গলবার তাকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য স্পেনে আসতে হয়েছে। বুধবার রাতে রোনালদোর জুভেন্টাসের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গত বছর জোড়া গোল করেছিলেন রোনালদো। দুটি গোলই অবশ্য ছিল পেনাল্টি থেকে। এবার তার কাজটা কঠিনই হবে। কারণ জুভেন্টাসের হয়ে চলতি মৌসুমে এখনো তার পায়ে গোলের বন্যা নেই। সর্বশেষ ম্যাচে যদিও সাসুওলোর বিপক্ষে দুই গোল করেছেন।

সিরি আ’তে গোলের খাতা খোলার পর রোনালদো বলেছেন, ‘মাদ্রিদ ছেড়ে আসার পর এখানে গোল পাচ্ছিলাম না বলে আমি একটু চাপেই ছিলাম। চ্যাম্পিয়ন্স লিগের আগে গোল খুবই জরুরি ছিল।’

জুভেন্টাস বিশাল অঙ্কের অর্থে রোনালদোকে দলে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের জন্যেই। তার দখলে মোট পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। চারটি জিতেছেন রিয়ালের জার্সি গায়ে। আর ক্যারিয়ারের প্রথমটি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এরমধ্যে সর্বশেষ তিনটি তো টানা তিন মৌসুমে, হ্যাটট্রিক জয়।

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল ও হ্যাটট্রিকের মালিক ছিলেন রোনালদো। কিন্তু মঙ্গলবার রাতে হ্যাটট্রিকে তাকে ছাপিয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী মেসি। তাই এবার জুভেন্টাস তাকিয়ে রোনালদো জাদুর দিকে।

কয়েকদিন আগে এই বিষয়ে কথা বলেছেন মেসিও। এলএম টেনের কথায়, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল। তবে রোনালদো চলে যাওয়ায় তারা একটু হলেও ধাক্কা খাবে। সেদিক থেকে রোনালদোকে দলে নেয়া জুভেন্টাসই এবার চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম দাবিদার।’

Reneta

মঙ্গলবার ভ্যালেন্সিয়ার মাঠে অনুশীলন শেষে হাসিমুখে দেখা গেলেও রোনালদোর কাছে জুভদের প্রত্যাশা খানিকটা চাপেই রাখবে সিআর সেভেনকে।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবে রোনালদোর সাবেক দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ গত মৌসুমে বার্সেলোনাকে বিদায় করা ইতালির এএস রোমা।

ম্যানইউর প্রতিপক্ষ নিজেদের ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা সুইজারল্যান্ডের ইয়ং বয়েজ। রেড ডেভিলদের দিনে মাঠে নামবে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ ফ্রান্সের ক্লাব লিওঁ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT