চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই সাংবাদিককে দ্বিতীয় সুযোগ দিবেন সাহা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেটে এখন আলোচনায় ঋদ্ধিমান সাহা। উইকেটরক্ষক এ ব্যাটার শুরুতে টেস্ট দল থেকে বাদ পরে কোচ এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পড়েন বিতর্কে। এরপর এক সাংবাদিকের হুমকির খবর জানিয়ে এসেছেন নতুন আলোচনায়।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে জায়গা না পাওয়া ঋদ্ধিমান কদিন আগে এক সাংবাদিকের কাছ থেকে হোয়াটসঅ্যাপে হুমকি পেয়েছেন। সাক্ষাৎকার দিতে না চাইলে হুমকি দেন ওই সাংবাদিক। বিষয়টি প্রকাশ্যে আসলে তার নাম প্রকাশ করতে বলেছিল সাবেক-বর্তমান হয়ে অনেকেই। কিন্তু নিজের নৈতিকতা থেকেই ওই সাংবাদিককে দ্বিতীয় আরেকটি সুযোগ দিবেন সাহা।

চলমান বিতর্কে এখনও ওই সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ ও ক্ষমা চাননি জানিয়ে সাহা বলেন, ‘নিজের নীতি-নৈতিকতার কারণেই ওই সাংবাদিকের পরিচয় প্রকাশ করতে চাই না। কাউকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত বলে মনে করি। এটা দ্বিতীয় সুযোগ যা আপাতত তাকে দিতে চাই।’

ভারতের হয়ে ৪০ টেস্ট খেলা ঋদ্ধিমানকে সাউথ আফ্রিকা সফরের পর হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, তার দল এগিয়ে যাবে। তিনি নিজের ক্যারিয়ার সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন। অনেকেই মনে করছিলেন, এখানেই বুঝি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সবাইকে ভুল প্রমাণ করেছেন ঋদ্ধিমান।

খেলা চালিয়ে নেওয়ার কথা জানিয়ে ডানহাতি ব্যাটার বলেন, ‘এই মুহূর্তে অবসরের কথা ভাবছি না। আইপিএল এবং অন্য সব ঘরোয়া ক্রিকেট খেলতে যাচ্ছি।’

দল থেকে বাদ পড়ায় আক্ষেপের কথা জানিয়ে ঋদ্ধিমান বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজে বাদ পড়ে হতবাক ও আহত। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে যেভাবে খেলেছি, আশা করেছিলাম দলে থাকব। তবে মনে হচ্ছে নির্বাচক কমিটি ইতোমধ্যেই তাদের সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

Reneta

দল থেকে বাদ পড়ে কোচিং নিয়ে সমালোচনা করে যখন বিতর্কে সাহা তখনই ওই সাংবাদিক তাকে হুমকি দেন। পরে হোয়াটসঅ্যাপের ওই মেসেজগুলোর স্কিনশট নিয়ে টুইট করেন ঋদ্ধিমান। সেখানে জানান, ‘সম্মানিত’ এক সাংবাদিক তাকে যে বার্তা পাঠিয়েছেন, তাতে প্রচ্ছন্ন হুমকি দিয়ে লেখা ছিল, ‘তুমি আমাকে কল করো নি। আমি তোমাকে আর ইন্টারভিউ করব না। আমি অপমান সহজভাবে নেই না। এটা আমি মনে রাখবো।’

এই টুইটের পর ঋদ্ধিমান সাহার পাশে দাঁড়িয়েছেন অনেক ক্রিকেটার। ৩৭ বছর বয়সী ক্রিকেটারের পাশে ছিলেন রবি শাস্ত্রী, হরভজন সিং এবং বীরেন্দ্র শেবাগের মতো বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় এবং কোচ। এদিকে, ঋদ্ধিমানকে হুঁশিয়ারির বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিসিআইসাংবাদিকহুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ: আহত ১১

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠনে প্রতীক্ষার ভোট আজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT