চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই সাঁথিয়াতেই শেষ আশ্রয়ে নিজামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ পূর্বাহ্ণ ১১, মে ২০১৬
বাংলাদেশ
A A

কুখ্যাত আলবদর প্রধান ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন
তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সোয়া ৭টার দিকে পাবনার সাঁথিয়া
উপজেলার মনমথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে নিজামীকে দাফন করা হয়।

জামায়াতে ইসলামীর প্রধান এ নেতাকে যে তিনটি ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়; তার দুটিই ছিলো সাঁথিয়ায়। এর একটি ঘটনায় বাউশগাড়ি, ডেমরা ও রূপসী
গ্রামের প্রায় ৪৫০ জন মানুষকে পাকিস্তানি সেনারা হত্যা করে। আর ৩০-৪০ জন
নারীকে ধর্ষণ করে পাকিস্তানি সেনা ও রাজাকার বাহিনীর সদস্যরা।

অন্য ঘটনায় নিজামীর নির্দেশে ধুলাউড়ি গ্রামে
মুক্তিযোদ্ধাদের খুঁজতে যেয়ে পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকার বাহিনীর
সদস্যরা ডা. আব্দুল আউয়াল ও তার আশেপাশের বাড়িতে হামলা
চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৫২ জনকে হত্যা করে।

মঙ্গলবার দিবাগত রাতে
গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর করার পর
কড়া নিরাপত্তার মধ্যে তার মরদেহ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে
পৌঁছান বুধবার সকাল সাড়ে ৬টার দিকে।

ধোপাদহ ইউনিয়নের ওই গ্রামে আগে থেকেই প্রশাসনের সহযোগিতায় কবর খুড়ে রাখা হয়েছিলো। নিজামীর মরদেহ আসার পর মনমথপুর মাদরাসা মাঠে জানাজা পড়ান তার ভাতিজি জামাই আতাইকুলার সড়াডাঙ্গি মাদরাসার শিক্ষক ক্বারি আহম্মদুল্লাহ। এরপর দ্রুতই তাকে দাফন করা হয়।

Reneta

ফাঁসি কার্যকর হওয়ার আগেই নিজামীর গ্রামের বাড়ির ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। 

পুরো এলাকার রাস্তার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সন্দেহজনক কাউকে চোখে পড়লে তাদের দেহ তল্লাসী করা হয়।

পাবনা জেলা পুলিশ সুপার আলমগীর কবির জানান, নিজামীর ফাঁসি নিয়ে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। পুলিশ, র‌্যাব, বিজিবি, পুলিশ ও সাদা পোশাকের পুলিশ দিয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে একাত্তরের এই শীর্ষ অপরাধীর প্রাণদণ্ড কার্যকরা হয়।   

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিজামী
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT