চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই নোবেল, বিপাশা আর তানিয়া আবার একসাথে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
বিনোদন
A A
‘ছায়া’ নাটকে কাজ করার ফাঁকে নোবেল ও মম

‘ছায়া’ নাটকে কাজ করার ফাঁকে নোবেল ও মম

নোবেল আর তানিয়া আহমেদ মিডিয়ায় কাজ শুরু করেছিলেন একই সময়ে। নোবেলের ভাষায়, গত শতকে নব্বই দশকের গোড়াতে। ওই সময় টিভির জনপ্রিয় মুখ ছিলেন বিপাশা হায়াত। তার সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্যাকেজ নাটকে অভিনয় করেন নোবেল। ‘মাসুদ রানা’ অবলম্বনে সেই নাটকের নাম ‘প্রাচীর পেরিয়ে’। এরপর বিপাশা হায়াতের লেখা একটি ধারাবাহিকেও অভিনয় করেন নোবেল। নাম ‘জ্যোৎস্নাকাল’। অনেক বছর পর আবার একসঙ্গে পর্দায় পাওয়া গেল তাদেরকে। ‘ছায়া’ নামে একটি নাটক লিখেছেন বিপাশা হায়াত। পরিচালনা করছেন তানিয়া আহমেদ আর তাতে অভিনয় করছেন নোবেল।

বিপাশা হায়াত বলেন, ‘এই নাটকে আমি ক্যামেরার পেছনে কাজ করেছি, তানিয়া আহমেদ ক্যামেরা নিয়ে কাজ করছেন আর নোবেল অভিনয় করেছেন। খুবই ইন্টারেস্টিং।’

‘ছায়া’ নাটকের শুটিং শুরু হয়েছে গতকাল ১১ আগস্ট শুক্রবার। উত্তরার হৈ চৈ শুটিংবাড়িতে আজ ১২ আগস্ট শনিবার নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন নোবেল। বললেন, ‘অনেক দিন পর আমরা আবার একসঙ্গে কাজ করছি।’

এবার ঈদে চ্যানেল আইয়ে দেখানো হবে নাটক ‘ছায়া’। এতে অভিনয় করেছেন নোবেল, মম, নাঈম, সাবেরী আলম প্রমুখ।

‘ছায়া’ নাটকের ভাবনা প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে নোবেল বলেন, ‘মানুষ শেষ হওয়ার পরও তার ছায়া থেকে যায়। কাছের মানুষ যদি সত্যিই কাছের হয়, তাহলে এর যথেষ্ট প্রভাব পড়ে।’

আর বিপাশা হায়াত বলেন, ‘বিচ্ছেদেই ভালোবাসা ঠিক ভাবে প্রকাশিত হয়। ভালোবাসা নানা ভাবে প্রকাশ করা যায়। এই নাটকে ভালোবাসার প্রকাশ একেবারেই বিমূর্ত।’

Reneta

জানালেন, এবার ঈদের জন্য তিনি আরেকটি কাজ করেছেন। নাটকের নাম ‘হ্যালো আরজে’। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। নোবেল এখানে চলচ্চিত্রের একজন হিরো। আরও জানালেন, তিনি একটু ব্যস্ত। মেয়ে নামীরাকে নিয়ে ১৭ আগস্ট ভারতের পুনেতে যাচ্ছেন। সেখানে ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে (ইউডব্লিউসি) মেয়ে পড়াশোনা করবেন। পুনে থেকে ফিরে স্ত্রীকে নিয়ে হজে যাবেন নোবেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT