চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার আদেশ বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
আদালত
A A

রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাস মালিকের করা আবেদনের পর বৃহস্পতিবার ‘নো অর্ডার’ আদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।

এই আদেশের ফলে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রইল বলে জানান রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

গত ৩০ জুলাই বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা দিতে বাস মালিককে নির্দেশ দেন।

ওই সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি চিকিৎসা খরচ মালিককে দিতে নির্দেশ দেওয়া হয়। সেই সাথে নিহতের দুই পরিবারকে কেন দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের করা রিটের প্রেক্ষিতে দেয়া আদেশে, গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স কোন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় এবং সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ কী পদক্ষেপ নিয়েছে? সে বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে বিআরটিএ’কে নির্দেশ দেন হাইকোর্ট।

Reneta

সেই সাথে কুর্মিটোলায় ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন আগামী ২ মাসের মধ্যে আদালতে দাখিল করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালকের প্রতি নির্দেশ দেওয়া হয়। এবং এবিষয়ে পরবর্তী আদেশের জন্য ১২ আগস্ট দিন ধার্য করেন হাইকোর্ট।

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে রাজধানীর র‌্যাডিসন হোটেলের উল্টো দিকে কুর্মিটোলায় ফ্লাইওভারের ঢালে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন।

নিহতরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম। এঘটনায় আহত হন আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী একদল শিক্ষার্থী ফ্লাইওভারের গোড়ায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় মিরপুরের দিক থেকে আসা জাবালে নূর বাসটি ফ্লাইওভার দিয়ে নামার সময় শিক্ষার্থীদের ওপর তুলে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT