বিনোদন

সেই ছোট্ট মুন্নি এখন কিশোরী!

বয়সে বড় এক নারী শিশুকে গালে চুম্বন করছে, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট্ট মুন্নি এখন কিশোরী, পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছে, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৫ সালে মুক্তি প্রাপ্ত কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি দিয়ে পরিচিতি পান ছোট্ট হারশালি মালহোত্রা ওরফে মুন্নি! মাত্র ৭ বছর বয়সে পাকিস্তানি মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেয়া সেই হারশালি এখন কিশোরী!

সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার পর বড় পর্দায় আর সেভাবে দেখা যায়নি হারশালিকে। কিন্তু সেকারণে তার জনপ্রিয়তা কমে গেছে এমনটি নয়!

জনপ্রিয়তা যে একটুও কমেনি, তার প্রমাণ পাওয়া গেল দীপাবলি উদযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়ার মাধ্যমে! ছবিগুলোতে দেখা যায়, সেই ছোট্ট মুন্নি এখন আর ছোট্টটি নেই! সে এখন রীতিমতো কিশোরীতে পরিণত হয়েছে।

হারশালির শেয়ার করা দীপাবলির সেই ছবিগুলোতে কোথাও তাকে দেখা গেছে রঙ্গোলির পাশে বসে থাকতে, আবার কোথাও বা তাকে দেখা গেছে ভাই দুজকে ভাই ফোঁটা দিতে।

দীর্ঘ দিন পর হারশালিকে দেখে তার ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে ফেলছেন তার কমেন্ট বক্স!

বিষয়:কিশোরী বজরঙ্গি ভাইজান মুন্নি সালমান খান হারশালি মালহোত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…