চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ছাত্রীকে ‘হয়রানী’ করেননি এসআই রতন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

আদাবর থানার এস আই রতন কুমার হালদারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তা ও হয়রানীর অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি।

তবে তদন্তে উঠে এসেছে তার আচরণ ছিলো অপেশাদার। রতনের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে দেওয়া প্রতিবেদনে এমনই মন্তব্য করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদের সামনে পুলিশের এসআই রতন কুমার হালদারের বিরুদ্ধে ওই ছাত্রীকে হয়নরানী করে বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনার পর অভিযুক্ত এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। 

তাতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে বেলা তিনটায় রিকশায় করে ফেরার পথে মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে আদাবর থানার এসআই রতন কুমার হালদার রিকশা থামিয়ে তাকে নামতে বলেন। এ সময় রতনের সঙ্গে দুজন কনস্টেবলও ছিলেন। এরপর তাকে একটি দোকানে ঢুকতে বলেন ওই এসআই। ঢোকার পর এসআই রতন তার (ছাত্রী) কাছে ২০০ ইয়াবা আছে বলে দাবি করেন।’

‘দোকান থেকে সবাইকে বের করে দিয়ে তার ব্যাগে তল্লাশি চালানো হয়। তার জ্যাকেট খুলতে বলা হয় এবং নানা ধরনের কটূক্তি করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে তাকে হয়রানি করা হয়।’

Reneta

আদালত ওই অভিযোগ আমলে নিয়ে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদনও দিতে বলেন।

তদন্তে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, বাক-বিতণ্ডা হলেও ওই ছাত্রীকে নিয়ে এসআই রতন কোনো দোকানের ভেতর ঢোকেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT