চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ওভার ভুলে নামবেন সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে সাইফউদ্দিনের ওভার ভুলে নামছেন আম্পায়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা সফরের শেষ টি-টুয়েন্টিতে মনে রাখার মত তিনটি ওভার করেছিলেন শুরুতে। কিন্তু শেষ ওভারে এসে ডেভিড মিলারের তোপে সব গড়বড় হয়ে যায়। দুটি উইকেট পেলেও সেদিন ৫৩ রান খরচ করতে হয়েছিল সাইফউদ্দিনকে।

গত শনিবার বিপিএলেও একই দশা হয়েছে সাইফউদ্দিনের। দারুণ তিনটি ওভার করার পর ড্যারেন স্যামির তোপে লণ্ডভণ্ড হয়ে গেছে তার স্পেলের শেষটা। চতুর্থ ওভার থেকে আসে ৩২ রান। টাইগার অলরাউন্ডার রাজশাহীর বিপক্ষে ৩ উইকেট পেলেও তাই খরুচেই থাকেন, ৫০ রান বিলিয়ে।

অল্পকদিনের ব্যবধানে এমন দুটি ধাক্কা, ২০ বর্ষী তরুণ সাউফউদ্দিন তারপরও মানসিকভাবে শক্তই আছেন। প্রোটিয়া সফরের ওভারটির কথা মনে করিয়ে দিলে বিপিএলের আগে বলেছিলেন, পরের ম্যাচে নতুন করে শুরু করবেন। এবার বিপিএলে আরেকবার পরীক্ষার আগে আগে বললেন, সেই ওভার ভুলেই পরের ম্যাচে নামবেন।

Banglabid

মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে নামবে সাইফউদ্দিনদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগেরদিন কথা বলতে এলে গত ম্যাচের ওভারটি নিয়ে তার মাঝে আত্মবিশ্বাসের কোন ঘাটতি চোখে পড়ল না, ‘আমি মনে করি ওটা আমার খারাপ দিন গেছে। প্রথম তিনটা ওভার বেশ ভাল গেছে। একটা ওভার দুর্ভাগ্যজনকভাবে খারাপ হয়। আমি সবসময় ভালটাই মনে রাখি। প্রথম তিন ওভার মনে রেখেই পরের ম্যাচে খেলতে নামব।’

‘হাসান আলী ভাই অনেক অভিজ্ঞ, আর পাশাপাশি ওয়াকার ইউনুস পেস বোলার হিসেবে অনেক ভাল। শেখার তো আর শেষ নাই। আমি যতটুকু পারছি, শিখছি। কাজ করছি, আর সময় পেলে আরও কাজ করব। ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।’ নিজেকে প্রতিনিয়ত আরেকধাপ ওপরে তুলে নেয়ার কথা এভাবেই জানালেন অমিত সম্ভাবনার জানান দিয়ে রাখা এই পেস-অলরাউন্ডার।

সাউফউদ্দিন ভাল-মন্দের মিশেলের মধ্যে থাকলেও কুমিল্লা সুবিধাজনক অবস্থানেই আছে। দলগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচ (৭টি) খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ভিক্টোরিয়ান্সরা। ভাল সম্ভাবনা আছে কোয়ালিফায়ারে যাওয়ার। সাইফউদ্দিনও সেটাই মনে করছেন।

Reneta

‘অন্য দলের চেয়ে আমরা কম ম্যাচ খেলছি। আমরা আশাবাদী। পরের দুইটা ম্যাচে ভাল খেললে আমরা টপ ফোরের মধ্যে থাকব। কালকে ম্যাচ নিয়েও আমরা আশাবাদী।’

ডেথ ওভারে বোলাররা এমনিতেই ভোগেন। টি-টুয়েন্টিতে তো আরও বেশি। সাইফউদ্দিনকে ওই সময়টাতেই বল করতে হচ্ছে অনেক। সেটিকে ইতিবাচক ভাবেই নিচ্ছে এই তরুণ। অল্প বয়সী কাঁধটার ওপর পরিণত এক ক্রিকেটারের মাথা থাকার প্রমাণই তাই মিলল পরের কথায়।

‘এটা আসলে এমন না যে আমি শুধু বিপিএল দিয়ে শুরু করছি। অনুর্ধ্ব-১৯ বলেন বা ১৭, সব সময়ই আমি ডেথ ওভারে বল করেছি। মানুষ আসলে সবসময় সফলতা পায় না। কিছুদিন হয়, কিছুদিন হয় না। আসলে এটা নিয়ে খুব একটা চিন্তিত নই। পরের ম্যাচে শতভাগ দেয়ারই চেষ্টা করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

কীভাবে সামলেছেন অজি ব্যাটারদের, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT