চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই উহান থেকে লকডাউন উঠে গেলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বজুড়ে ভয়ংকর রূপে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের জন্ম হয়েছিল যে শহরে, পরিস্থিতি নিয়ন্ত্রণের পর চীনের সেই উহান শহর থেকে ‘লকডাউন’ প্রত্যাহার  করে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। 

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে এই উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম খবর পাওয়া যায়। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পুরো শহরকে আইসোলেশনে রাখার পর শনিবার সবার জন্য তা উন্মুক্ত করে দেয়া হয়।

লকডাউন তুলে নেয়ার ঘোষণার পর পরই যাত্রা পথে অনেক যাত্রী ট্রেনস্টেশনসহ বিভিন্ন স্পটের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

বিবিসি জানায়, মানুষকে উহানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত উহান শহর এলাকার বাইরে যাতায়াতের অনুমতি কাউকে দেওয়া হয়নি।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৩ হাজার জন মারা গেছে।

গবেষকরা জানিয়েছেন, চীনের উহানে নাটকীয়ভাবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে।

Reneta

যদিও শনিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলছে, নতুন করে ৫০ জনের সংক্রমিত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তবে তারা সবাই সম্প্রতি বাইরে থেকে উহানে এসেছেন।

উহানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি রেহাই পেতে এই সময়ে বিদেশি পর্যটকদের ভিসা প্রক্রিয়াকরণ ও আবাসনের অনুমতি থাকলেও তাদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে জানিয়েছে চীন।

দেশটির বিমান সংস্থাগুলো বলছে, আপাতত সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবেন তারা।

চীনের এই শহরটি করোনা ভাইরাসের প্রকোপমুক্ত হলেও সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়ে চলছে ভাইরাসটি। শনিবার সন্ধ্যা পর্যন্ত এতে আক্রান্ত হয়েছে ৬ লক্ষাধিক মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ২৮ হাজারের বেশি মানুষের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উহানকরোনাভাইরাসচীনহুবেই
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT