একাধিক মামলায় জামিন জালিয়াতির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জালাল উদ্দিনকে ছয় মাস কোনো আদালতে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
সেই সঙ্গে এই আইনজীবীর করা স্বাক্ষর জালিয়াতির ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আইনজীবী জালাল উদ্দিন কিছু মামলায় জামাল উদ্দিন নাম ব্যবহার করে স্বাক্ষর দিয়ে জামিন আবেদন করতেন। আর নিজের সুপ্রিম কোর্ট আইডি নম্বর হিসেবে এক মামলায় ব্যবহার করেছেন হারুন অর রশিদ নামে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবীর আইডি নম্বর।
এসব ঘটনায় হাইকোর্ট আজ এ আদেশ দিলেন।







