চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই অধ্যক্ষের এমপিও স্থগিত করতে নুসরাতের মৃত্যু পর্যন্ত অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মাদ্রাসা অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলার এমপিও স্থগিত করতে নুসরাতের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগকে। সিরাজ উদ দৌলা ২৭ মার্চ গ্রেপ্তার হলেও ওই বিভাগ নিজে কোনো তদন্ত করেনি। তবে মাদ্রাসা শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা ঘোষণা করেছে মন্ত্রণালয় ও বোর্ড।

ফেনীর সোনাগাজীর চর চান্দিয়ায় সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন যৌন নিপীড়নের প্রতিবাদকারী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি।

বৃহস্পতিবার বিকেলে সোনাগাজীর মোহাম্মদ সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নুসরাতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার সময় এক বেদনা-বিধূর পরিবেশের সৃষ্টি হয়। সেসময় দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান তার স্বজনরা।

ফেনীর মানুষ বলছেন, মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে আগের অভিযোগগুলোর উপযুক্ত বিচার হলে তার লোকজন নুসরাতকে হত্যার সাহস দেখাতে পারতো না। যৌন হয়রানি ছাড়াও সিরাজ উদ দৌলার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ তুলে ধরেছেন তারা।

নুসরাত হত্যায় প্রতিবাদের ঝড় উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষের মাঝে। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও দোষীদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Reneta

নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট। আদালত বলেছেন, তারা সমভাবে ব্যথিত। কোনোভাবেই সাগর-রুনি, মিতু আর তনুর মতো এই মামলাটা যেনো হারিয়ে না যায়। সংশ্লিষ্ট মন্ত্রীরা অবশ্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন।

যৌন নির্যাতনের প্রতিবাদকারী নুসরাত হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিভিন্ন কর্মসূচি চলছে।

‘নিত্যদিনের খুন-ধর্ষণের দ্রুত বিচার করুন’ স্লোগানে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহীবাসী মানববন্ধন করেছে। বক্তারা নুসরাত হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।

একই দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি ঘোষণা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিদগ্ধ নুসরাতনুসরাতের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT