চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৃষ্টিকর্তা মাফ করলেও আমলাতন্ত্র ছাড় দেয় না: তথ্যমন্ত্রী

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৯:২১ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

বিশেষ ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে রাখার সংস্কৃতি ও লাগাতার তদবিরকে পরিহার করতে আমলাদের আহ্বান জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী বলেন, সৃষ্টিকর্তা কাউকে মাফ করলেও বুরোক্রেসি কাউকে ছাড় দেয় না।

পাবলিক সার্ভিস কমিশন এবং তথ্য কমিশন নিয়ে সেমিনারের আয়োজন করে ব্রাক বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে আলোচকরা বলেন, এক সময় তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকলেও এখন তা থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

পিএসসি চেয়ারম্যন শা’দত হোসাইন বলেছেন, প্রশাসনের চারটি স্তর ঠিক থাকলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব এবং যুগ্ম সচিব স্তরে দুর্নীতি না থাকলে অন্যান্য স্তরেও কেউ দুর্নীতি করতে সাহস পায় না।তথ্যমন্ত্রী বলেন, অনেক সময়ই সরকারি কর্মকর্তারা বলেন তারা রাজনীতি বোঝেন না। আমলাদের চোখের সামনে সামরিক বাহিনী ক্ষমতায় বসেছে। অথচ সংবিধান বলেই দিয়েছে আমলাদের কাজ কী। তার সম্মান তারা করছেন না।

‘উপরের চাপ’ এর কারণে কাজ করতে না পারা এবং মুখের কথায় প্রশাসন চালানোকে সমস্যা উল্লেখ করে আমলাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা নিশ্চিত করা এবং তদবির সংস্কৃতি পরিহার করার পরামর্শ দেন তথ্যমন্ত্রী।

আইনের ঊর্ধ্বে কেউ নয় এই কথা মনে করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাধু সাবধান।

তথ্য মন্ত্রী আরো বলেন, কেউ কেউ বাংলাদেশকে দু’ভাগ হয়েছে বললেও আসলে বাংলাদেশের সবাই এক। কিছু মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসী পথে দেশকে বিভক্ত করতে চাইলেও তারা কখনোই সফল হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীহাসানুল হক ইনু
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT