কলকাতার নামি পরিচালক সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের অভিনেত্রী মিথিলার বিয়ের প্রায় তিন মাস পর অনুষ্ঠিত হলো সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় কলকাতার রাজকুটিরে বসেছিল তারার মেলা। সেখানকার বহু তারকা এ বৌভাতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকেও কেউ কেউ সৃজিত-মিথিলার বিয়ের সংবর্ধনায় শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন।
বিয়ের সংবর্ধনায় তাদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন সৌরভ গাঙ্গুলী। সেখানে সেলফিবন্দি হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
সৃজিত-মিথিলার বৌভাতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা, গায়ক বাবুল সুপ্রিয়, সুপারস্টার জিৎ।

প্রসেনজিৎকে নিয়ে একের পর এক সুপারহিট ছবি নির্মাণ করেছেন সৃজিত। ‘বুম্বাদা’ ভোলেননি তার পরিচালকের বৌভাতে আসতে।
মিথিলা একদম নতুন কনের মতোই লাল রঙের শাড়ি পরেছিলেন আটপৌড়ে কায়দায়। সৃজিত একটি প্রিন্টেড পাঞ্জাবির সঙ্গে লাল রঙের ধুতি পরেছিলেন।

সৃজিত-মিথিলার বৌভাতে অনিবার্ণ ভট্টাচার্য। সঙ্গে তার স্ত্রী।

সৃজিত-মিথিলার বৌভাতে একফ্রেমে বন্দি পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা ইন্দ্রনীল ও অভিনেত্রী বরখা।

সৃজিতকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী।

জনপ্রিয় সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলিকে নিয়ে আসছেন সৃজিত।
মিথিলার ঘনিষ্ঠ বন্ধু রেদওয়ান রনি। তিনিও বাংলাদেশ থেকে উড়ে যান তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে।
সৃজিত-মিথিলার বৌভাতে হাজির হয়েছিলেন কলকাতার বাংলা ছবির পরিচালক, প্রযোজক, শিল্পীরা। ফেসবুকের মাধ্যমেই দুজনের আলাপ হয়েছিল। সৃজিতের তরফ থেকেই প্রথমে গিয়েছিল বন্ধুত্বের অনুরোধ। তার পরে মেসেঞ্জারে আলাপ। কয়েকদিন কথাবার্তা চলার পরেই ২০১৯-এর জানুয়ারিতে ঢাকায় মিথিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৃজিত। তখনই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। গেল ৬ ডিসেম্বর সন্ধ্যায় তাদের বিবাহ সম্পন্ন হয়।








