চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৃজিতের গৌরাঙ্গ পরমব্রত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ন ১৭, জুলাই ২০২১
বিনোদন
A A

সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির মূল চরিত্র ‘শ্রী চৈতন্যদেব’-এর ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় থাকছেন প্রিয়াঙ্কা সরকার। ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে।

চরিত্র সম্পর্কে পরমব্রত বলেন, ‘সৃজিত আমাকে চরিত্রটির কথা জানিয়েছিলেন ২০১৯ সালে। তখন অন্য কোনো চরিত্র চূড়ান্ত করা হয়নি। আমরা গান গাওয়ার ব্যাপারেও কথা বলেছিলাম। আমি এক্সাইটেড ছিলাম। শ্রী চৈতন্য সামাজিক ও রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তখন থেকেই তার সম্পর্কে জানা শুরু করি। এখন বিষয়টি আরও পরিষ্কার। এখন পরিকল্পনা অনুযায়ী আরও ভালোভাবে এগুতে পারবো।’

সিনেমার খবর প্রকাশ্যে আসা পর অনেকেই গৌরাঙ্গ হিসেবে যিশু সেনগুপ্তর নাম বলতে শুরু করেছিলেন। এই প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘চৈতন্য চরিত্রে দর্শক আগেও যীশুকে দেখেছে, তাই বুঝতে পারছি যেন মানুষ তাকে এই চরিত্রে কল্পনা করে নিয়েছেন। আমি এরচেয়ে বেশি কিছু জানিনা। তবে সৃজিত ও আমি এই চরিত্র নিয়ে দুই বছর আগেই কথা বলেছি।’

সৃজিতও জানিয়েছেন একই কথা। তিনি বলেছেন, ‘আমি পরমব্রতকে চরিত্রটি সম্পর্কে জানা শুরু করতে বলেছিলাম। আমি এটাও বলেছিলাম যে পরমব্রতকে চরিত্রের প্রয়োজনে চুল ফেলে দিতে হতে পারে।’

পরমব্রত কি মাথা কামিয়ে ফেলবেন? উত্তরে সৃজিত বলেন, ‘অনেক বিষয় বিবেচনা করা প্রয়োজন। আমরা দেখবো কাজটি কীভাবে ভালো করা যায়, প্রস্থেটিকে নাকি সত্যি সত্যি চুল ফেলে দিয়ে। গৌরাঙ্গ চরিত্রের জন্য মাথার নির্দিষ্ট আকার প্রয়োজন যা মাথায় চুল থাকলে ফুটিয়ে তোলা কঠিন। আমি সোমনাথের (মেকআপ আর্টিস্ট) সঙ্গে বসে এই বিষয়ে আলোচনা করবো।’

আপাতত ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। তা শেষ হলেই শুরু হয়ে যাবে শুটিং।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরমব্রতসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

পদত্যাগ করলেন এনএসসি কোটায় বিসিবিতে আসা পরিচালক ইয়াসির

এপ্রিল ২, ২০২৬

কার হাতে উঠবে লাক্স সুপারস্টারের ট্রফি?

এপ্রিল ২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT