তরুণ প্রজন্ম যাতে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য তাদের সময়োপযোগী ও সৃজনশীল জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
আজ (রোববার) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, একুশ শতক আমাদের সামনে সম্ভাবনার বিশাল দুয়ার উন্মুক্ত করেছে, এটি আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যদি তরুণ প্রজন্মকে আমরা সমসাময়িক বিশ্বের জ্ঞানে প্রস্তুত করতে সক্ষম হই; তাহলে তারা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।
নতুন গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তাদেরকে দেশ গড়তে নিজেদের উৎসর্গ করার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রপতি বাংলাদেশের উচ্চ শিক্ষা বিশ্বমানের করে তুলতে গবেষণার ক্ষেত্রগুলো প্রসারের ওপর জোর গুরুত্ব আরোপ করেন।






