চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যাস্তে বিদায় পুরনো বছরের

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৯:৫২ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
বাংলাদেশ
A A

আজ চৈত্র সংক্রান্তি। ঋতুরাজ বসন্তের শেষ দিন, তেমনি বছরের শেষ মাস চৈত্রেরও শেষ দিন আজ। সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিলো আরও একটি বাংলা বছর। দিনটিকে ঘিরে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।

একইসাথে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুতিও প্রায় শেষ। রোববার বছরের প্রথমদিন নতুন হালাখাতায় ক্রেতাদের বরণ করে নিবেন ব্যবসায়ীরা।

কবি নির্মলেন্দু গুণ লিখেছেন, ‘‘এই পৃথিবী ক্লান্ত হয়ে, পশ্চিমে যায় ডুবে, আমরা ভাবি সময় গেল; নতুন ভোরের স্বপ্ন দেখে, ফিরে তাকাই পুবে।’’

Banglabid

বাংলার বুকে আজ কবির কথার মতোই চৈত্রের শেষ সূর্য ধরা দেয়। বাঙালির জীবন ও লোকাচারে বিশেষ গুরুত্ব বহন করে চৈত্র সংক্রান্তি। পুরনোকে বিদায় জানিয়ে আগামীকাল সকালেই আসবে পহেলা বৈশাখের নতুন ভোর। নতুন আলো নতুন প্রত্যাশা। পুরনো বছরকে বিদায় জানানোর রীতির প্রচলন আছে এই বাংলায়। ঢাকাবাসীর র‌্যালির আয়োজন সে কথাই মনে করিয়ে দেয়।

সনাতন ধর্মাবলম্বীরা চৈত্র সংক্রান্তির দিনটিকে অত্যন্ত পুণ্যের দিন বলে মনে করেন। আচার অনুযায়ী ব্যবসায়ীরা পালন করেন বিদায় উৎসবের। দোকানপাট ধুয়ে-মুছে দূর করেন বছরের যত সব জঞ্জাল, অশুচিতাকে।

পহেলা বৈশাখে খোলা হবে হিসাব-নিকাশের নতুন খাতা- যার লোকায়ত নাম হালখাতা। ধূপ ধুনোর সুগন্ধিতে ভরা ঘরে, গোলাপ পানি ছিটিয়ে অভ্যর্থনা জানানো হবে অভ্যাগতদের। রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে দেখা মেলে লাল মলাটের হালখাতা নিয়ে নতুন বছরের অপেক্ষায় ব্যবসায়ীরা।

Reneta

তাঁতিবাজার, শাঁখারীপট্টি, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, চকবাজার এলাকায় তাই এখন এ নিয়ে চলছে বিশেষ আয়োজন। চৈত্র সংক্রান্তির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিতে বাংলার লোকায়ত পণ্যের পসরা সাজিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা।

মঙ্গল শোভাযাত্রার জন্য উন্নত শির শিরোনামে করা থিমের কাজও শেষ পর্যায়ে। সব মিলিয়ে অতীতকে বিদায় জানানোর দিন, বিদায় জানানোর দিন সকল জরা, জীর্ণ আর মলিনতাকে। বিদায় বাংলাবর্ষ ১৪২৫, স্বাগতম ১৪২৬।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চৈত্র সংক্রান্তিহালখাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT