সূচক বাড়লেও লেনদেন কমার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসের লেনদেন।দিনশেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭শ ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৩শ ১৭টি কোম্পানির ৪শ ৯২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ২৮ কোটি টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত থাকে ২৮টি কোম্পানির শেয়ারের দাম।







