চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চির মুক্তি দাবি করায় রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বললো মিয়ানমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সামরিক অভ্যুত্থানের বিপক্ষে বক্তব্য ও ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির মুক্তি দাবি করার  একদিন পরই যুক্তরাজ্য থেকে নিজেদের রাষ্ট্রদূত কিউ জাওয়ার মিনকে দেশে ফিরতে বলেছে জান্তা সরকার।

সামরিক বাহিনীর সাবেক এই কর্নেল সোমবার এক বিবৃতিতে অং সান সুচি এবং ক্ষমতাচ্যুত প্রেসিন্টে উইন মিন্ট সহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে তিনি অং সান সু চির ভূয়সী প্রশংসা করেন।

মিন বলেন, ‘আমি মিয়ানমারের নাগরিকদের মৃত্যু দেখতে চাই না। সব পক্ষকে এই প্রক্রিয়া বন্ধের আহ্বান জানাচ্ছি। দেশ ইতোমধ্যে বিভক্ত হয়ে পড়েছে এবং গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আমি শান্তি চাই।

তিনি অং সান সু চির মুক্তি দাবি করে বলেন, মিসেস সু চি আমাকে নিয়োগ করেছেন। আমি তার আদেশ মান্য করবো। আমি তার এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের মুক্তি দাবি করছি। আমাদের সমস্যার সমাধান নিউ ইয়র্ক বা লন্ডনে নয়। আমাদের সমাধানে আমাদের নেপিদোতেই।

তার বিবৃতিতে একই সঙ্গে মিন বলেন, তার এই অবস্থান কোনো রকম দেশদ্রোহীতা নয়। তিনি মধ্যবর্তী অবস্থান গ্রহণ করছেন।

নির্বাচনে কারচুপির অভিযোগ করে গত ১ ফেব্রুয়ারি সকল রাজনৈতিক নেতাদের বন্দী মিয়ানমারের ক্ষমতা গ্রহণ করে জান্তা সরকার। সে নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয় লাভ করে।

Reneta

তবে কারচুপির অভিযোগ  আনে সামরিক বাহিনী। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল বলছে, নির্বাচনে কোনো ধরনের কারচুপির প্রমাণ পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্তা সরকারমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT