চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চির বক্তব্যের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৩৬ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার শুনানির দ্বিতীয় দিনে আন্তর্জাতিক বিচার আদালতে দেয়া অং সান সু চি গণহত্যা চালানো হয়নি বলে যে বক্তব্য দিয়েছেন, তার বিরুদ্ধে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের দাবি, সু চির নির্দেশে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে। যার পর্যাপ্ত প্রমাণ আন্তর্জাতিক মহলের কাছে রয়েছে।

গণহত্যার অভিযোগ উত্থাপন করে গত নভেম্বর মাসে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত ‘আন্তর্জাতিক বিচারিক আদালতে’ ওআইসির পক্ষভূক্ত হয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে গণহত্যা নিয়ে আইসিজের অভিযোগের ৩ দিনের শুনানী।

বুধবার শুনানীর দ্বিতীয় দিন ছিল মিয়ানমারের পক্ষে চুক্তি উপস্থাপনের সময়। বাংলাদেশ সময় বিকেল ৩টায় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি যখন আদালতে বক্তব্য রাখছিলেন তখন এ বক্তব্য শুনেছেন রোহিঙ্গারা। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দোকানে টেলিভিশনে এ বক্তব্য শুনেন তারা।

মিয়ানমারের পক্ষে আদালতে সু চি বলেন, আদালতে গাম্বিয়ার অভিযোগ অসম্পূর্ণ ও ভুল। রোহিঙ্গাদের দুর্দশা মিয়ানমারে সামরিক সংঘাতের ফল। রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর উপর ধারাবাহিক হামলা চালিয়েছে আরসা, আরসার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়। এতে আরাকানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকলে, দোষীদের সামরিক আইনে বিচার হবে।

সু চির এই বক্তব্যকে বিভ্রান্তকর মিথ্যা দাবি করেছেন রোহিঙ্গারা। তারা বলেছেন, সু চির নির্দেশে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে।

Reneta

রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিব উল্লাহ বলেন, সু চি দায়মুক্তির জন্য বক্তব্য দিয়েছেন। অথবা সুচি রাখাইনের পুরো পরিস্থিতি জানেন না। তাদের কাছে যে প্রমাণ রয়েছে তা গণহত্যা প্রমাণে যথেষ্ট।

আইসিজে’তে শুরু হওয়া বিচারকার্যটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ কূটনৈতিক সফলতার প্রাথমিক ধাপ। এতে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে।

Jui  Banner Campaign
ট্যাগ: অং সান সু চিরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদের আমেজে ভোট, জাতি বিজয়ী: ইসি সানাউল্লাহ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী হলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা বিভাগে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT