চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্মিতা আনিস ও মিনারের করোনা সময়ের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২০
বিনোদন
A A

এই শহরের দুই তরুণ তরুণী। ভালোই যাচ্ছিল নিজেদের একান্ত সময়। কিন্তু করোনা মহামারী এসে বিচ্ছিন্ন করে দেয় এই জুগলকে। শুরু হয় তাদের ঘরবন্দি সময়! শারীরিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে তাদের যোগাযোগটা আছে। লকডাউনের পুরো সময়টা স্মৃতিচারণ করেই কাটিয়ে দেয়। তারা বিশ্বাস করে পৃথিবী আবার হেসে উঠবে।

এমন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আবার বৃষ্টি হবে’ শিরোনামের গান ভিডিও। এতে মডেল হয়েছেন, সুনেরা বিনতে কামাল ও খায়রুল বাশার।

মিনার রহমানের লেখা ও সুরে এই গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস ও মিনার রহমান। সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।

সুস্মিতা আনিস বলেন, আমি মিনার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে, উনি এতো সুন্দর একটি সময় উপযোগী গান তৈরি করেছেন যেটি সকলের জন্যই কম বেশি হলেও প্রযোজ্য। আপনজনদের থেকে দূরে থাকা বড়ই কষ্টদায়ক এবং আমরা সকলই চাই স্বাভাবিক জীবনে ফিরে যেতে। আশাকরি আমাদের ডুয়েট গানটি সকলের ভালো লাগবে।

গানটি নিয়ে মিনার বলেন, আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানটির ভাবনাগুলোকে শ্রোতারা অনুভব করতে পারবেন।

নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ। প্রোডাকশন ডিজাইন করেছে ফ্লাইবট স্টুডিও। ২৭ আগসে রাতে গানটি রিলিজ হয় সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং রেডিও ও টেলিভিশনে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খায়রুল বাশারমিনারলিড বিনোদনসুনেরা বিনতে কামালসুস্মিতা আনিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT