চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্বাস্থ্যের জন্য যৌনতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যৌনতা কি শুধুই সাময়িক উপভোগের জন্য প্রয়োজন? নাহ, বরং নিয়মিত যৌন জীবনের আছে সুদূরপ্রসারী প্রভাব।

গবেষকরা জানিয়েছেন, নিয়মিত যৌন সম্পর্ক সুস্বাস্থ্যের জন্য জরুরি। এর পেছনের অনেকগুলো বৈজ্ঞানিক কারণও জানিয়েছেন তারা।

জেনে নিন নিয়মিত যৌনতা কীভাবে শরীরকে সুস্থ রাখে সেই সম্পর্কে:

প্রাকৃতিক ব্যথানাশক
শারীরিক মিলনের সময় অক্সিটোসিন নিঃসরণ হয়। এ কারণে নিয়মিত যৌনতা প্রাকৃতিক ব্যথানাশকের ভূমিকা রাখে।

মজবুত সম্পর্ক
অক্সিটোসিন হলো বিশ্বাস এবং বন্ধন মজবুত করার হরমোন। যৌন মিলনের সময় এই হরমোন নিঃসরণ হওয়ার ফলে দম্পতিদের মধ্যে সম্পর্ক মজবুত হয়।

রক্তচাপ নিয়ন্ত্রণ
যৌনতা উচ্চ রক্তচাপ কমাতে সরাসরি ভূমিকা রাখে। আমাই ওয়েলনেসের মেডিক্যাল ডিরেক্টর জোসেফ জে পিনজোন এর গবেষণায় দেখা গেছে, নিয়মিত যৌন মিলন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

Reneta

সুস্থ হৃদপিণ্ড
ইংল্যান্ড রিসার্চ ইন্সটিটিউট জানিয়েছে, যেসব পুরুষ নিয়মিত যৌন মিলনে অভ্যস্ত তাদের হৃদপিণ্ডের সমস্যায় ভোগার আশঙ্কা কম।

দীর্ঘায়ু
সুস্থ যৌন সম্পর্ক মানেই সুস্থ এবং দীর্ঘ জীবন। নিয়মিত যৌনতায় মানুষ দীর্ঘ জীবন লাভ করে বলে গবেষণায় জানা গেছে।

মানসিক প্রশান্তি
গবেষণায় দেখা গেছে যে নিয়মিত যৌন সম্পর্কের মাধ্যমে মানসিক চাপ অনেকটাই কমে আসে। যৌন মিলনের সময় মন ভালো রাখার সবগুলো হরমোন শরীর থেকে নিঃসরিত হয়। তাই নিয়মিত যৌনতায় বিষণ্ণতা কমে।

ভালো ঘুম
শারীরিক মিলনের সময় নিঃসৃত ডোপামেইন হরমোন মস্তিষ্কের চাপ কমিয়ে রাতে ভালো ঘুমাতে সহায়তা করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে নিয়মিত যৌন মিলন। নিয়মিত যৌনতায় ইমুনোগ্লোবুলিন এ নিঃসরিত হয়। এই অ্যান্টিজেনটি শরীরকে বিভিন্ন রোগ-বালাই থেকে দূরে রাখে।

প্রোস্টেট ক্যানসারের কম ঝুঁকি
পুরুষের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয় নিয়মিত যৌন সম্পর্ক।

সুঠাম দেহ
শরীর সুঠাম ও শক্তিশালী রাখতে নিয়মিত যৌন জীবনের জুড়ি নেই। যৌন মিলনের মাধ্যমে বেশ খানিকটা শক্তি ক্ষয় হয়। ফলে দেহের বাড়তি মেদ ঝরে যায় এবং শরীর সুস্থ থাকে। যৌন মিলন হলো এক ধরণের ব্যায়াম। নিয়মিত যৌনতা স্ট্যামিনা বাড়াতে সহায়তা করে।

নিয়মিত পিরিয়ড
নিয়মিত যৌন মিলনের মাধ্যমে নারীদের পিরিয়ড স্বাভাবিক রাখার হরমোন নিঃসরণ স্বাভাবিক থাকে। এতে পিরিয়ড নিয়মিত হওয়ার নিশ্চয়তা বাড়ে।

শক্তিশালী মাসল
পেলভিক মাসল শক্তিশালী করতেও নিয়মিত যৌন মিলন জরুরী।

অর্থ ও সুখ
একটি অর্থনৈতিক গবেষণায় জানা গেছে, নিয়মিত যৌন সম্পর্ক একজন মানুষকে অর্থ প্রাপ্তির চেয়েও বেশি সুখী করতে পারে। নিউ ভিশন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডুব এখনো দেখিনি, দেখার ইচ্ছে আছে: ফারুক আহমেদ

পরবর্তী

কঠিন পরীক্ষায় ম্যাথুজকে পাচ্ছে শ্রীলঙ্কা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন পরীক্ষায় ম্যাথুজকে পাচ্ছে শ্রীলঙ্কা

চোখের বালি

বাংলার ঐশ্বরিয়া রাই

সর্বশেষ

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT