চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা হুমায়ূন সাধু অসুস্থ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ন ১০, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু অসুস্থ। মাঝখানে কথা বলতেও সমস্যা হচ্ছিলো তার। তবে এখন দুঃশ্চিন্তার কিছু নেই বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন আরেক নির্মাতা শরাফ আহমেদ জীবন।

হুমায়ূন সাধু অসুস্থ হওয়ার পর থেকেই তার পরিবারের সাথে যোগাযোগ রাখছেন জীবন। তিনি বলেন, বুধবার পর্যন্ত তার অবস্থা একটু জটিল থাকলেও এখন আগের চেয়ে ভাল আছেন হুমায়ূন সাধু।

হুমায়ূন সাধুর বড় বোন জানিয়েছেন, চলতি মাসের শুরুতেই মাকে দেখতে চট্টগ্রাম গিয়েছিলেন হুমায়ূন সাধু। সেখানে যাওয়ার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে খুব জ্বর হওয়ায় চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। যা ধীরে ধীরে জটিল আকার ধারণ করে।

এমনকি হাসপাতালে ভর্তির পর হুমায়ূন সাধু কথা বলাও বন্ধ করে দেন। কোনো কথা জিজ্ঞেস করলে তিনি তাকিয়ে থাকছেন, উত্তর দিতে পারছেন না।

তবে এ অবস্থা কাটিয়ে এখন কিছুটা ভালোর দিকে সাধু। ডাক্তারের বরাত দিয়ে শরাফ আহমেদ জীবন বলেন, ডাক্তাররা জানিয়েছেন এখন আর উদ্বেগের কিছু নেই।

তিনি বলেন, কালকে পর্যন্ত লোকজন চিনতে সমস্যা হলেও এখন সবাইকে চিনতে পারছেন সাধু। শুধু তাই না, দুয়েকটা কথাও বলছেন। খুব শিগগির স্বাভাবিক অবস্থায় ফিরবেন বলেই আশাবাদী চিকিৎসকরা।

Reneta

মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে আগমন ঘটে হুমায়ূন সাধুর। ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি ফিকশনটিতে হুমায়ূন সাধুর দুর্দান্ত অভিনয় খুব অল্প সময়েই দর্শকের মাঝে পরিচিত করে তুলে তাকে। এরপর নিয়মিত অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে। বেশকিছু নাটকও পরিচালনা করেছেন সাধু। সামনে চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অসুস্থচট্টগ্রামফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনহুমায়ূন সাধু
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শক থাকবে একদম প্রেশারে!

মার্চ ১৯, ২০২৬

আইপিএলের শুরুতে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন অধিনায়ক কিষাণ

মার্চ ১৮, ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ ১৮, ২০২৬

সিনেস্কোপে ‘প্রিন্স’-এর প্রথম ৪ শো’র টিকিট সোল্ড আউট!

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT