চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হয়ে আমার স্বামী যেন গানে ফিরতে পারেন: ফারজানা আলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

‘আমার শুধু একটাই চাওয়া, যেন আমার স্বামী আলাউদ্দিন আলী সুস্থ হয়ে আবার গানে ফিরতে পারেন। আমি শুধু এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। মানুষের দোয়ার চেয়ে মূল্যবান আর কিছু নাই এই মুহূর্তে।’

-শনিবার দুপুরে কথাগুলো চ্যানেল আই অনলাইনকে বলছিলেন কিংবদন্তি সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী মিমি।

উন্নত চিকিৎসার জন্য রবিবার সকাল ১১টায় বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী মিমি।

এ বিষয়ে তিনি জানান, রবিবার সকালে আমার স্বামীকে (আলাউদ্দিন আলী) নিয়ে থাইল্যান্ড যাচ্ছি। বরাবরের মতো এবারও তাঁর সাথে যাচ্ছি আমি ও আমার মেয়ে আদৃতা রাজকন্যা। সেখানে ব্যাংককের সুখুমভিত হাসপাতালে তাঁর চিকিৎসা চলবে।

আগামি ২০ অক্টোবর পর্যন্ত সেখানে চিকিৎসা চলতে পারে বলেও জানান ফারজানা।

বহুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত আলাউদ্দিন আলী। ২০১৫ সালে তার শরীরে প্রথম ক্যানসার ধরা পড়েছিল। সেসময়ও ব্যাংককে কয়েক দফায় চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সেই ক্যানসার আবারও ফিরে এসেছে কিংবদন্তি এই সুরকারের শরীরে।

Reneta

শুধু ক্যানসার নয়, দীর্ঘদিন ধরে রক্তচাপ ও ফুসফুসের সংক্রমণসহ নানা রোগে ভুগছিলেন আলাউদ্দিন আলী। গেল ফেব্রুয়ারি মাসে সাইফ সাপোর্টেও ছিলেন। তখন প্রধানমন্ত্রী তার তহবিল থেকে আলাউদ্দিন আলীর চিকিৎসার জন্য তার স্ত্রী ফারজানা মিমির হাতে চিকিৎসায় ২৫ লাখ টাকার সঞ্চয়ী পত্র তুলে দিয়েছিলেন।

আলাউদ্দিন আলী বাংলাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার। এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি। এরমধ্যে কালজয়ী কিছু গান হচ্ছে ও আমার বাংলা মা তোর, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, জন্ম থেকে জ্বলছি মাগো, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাউদ্দিন আলীকিংবদন্তিক্যানসারগীতিকারথাইল্যান্ডফারজানা আলীব্যাংককলিড বিনোদনসংগীতসুরকারহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT