চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে মুক্ত শিপ্রা ও সিফাত গণমাধ্যমকে যা জানালেন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৫১ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০২০
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার
A A
মেজর সিনহা

নিহত মেজর সিনহা মো. রাশেদ খানের সহযোগী শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তারা। জামিনে সদ্য কারামুক্ত তারা দুজন সোমবার রাতে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে গণমাধ্যমকে এ কথা জানান।

সিফাত এসময় তার বিরুদ্ধে করা মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করে জানান, তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে বের হওয়ার পর একটি নম্বরবিহীন গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে বলে যেই গুঞ্জনটি গণমাধ্যমে ছড়িয়েছে; সেটি ঠিক নয়। ওই গাড়িটি তার পারিবারিক গাড়ি ছিলো বলে জানান সিফাত।

স্বজনরাও দাবি করছেন শিপ্রা ও সিফাত দু’জনই ভালো আছেন এবং সুস্থ আছেন। তারা দু’জনই তাদের পরিবারের সদস্যদের সাথে রয়েছেন। সোমবার দুপুরে সিফাত এবং রোববার শিপ্রা কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

৩১ জুলাই রাত সাড়ে নয়টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে টেকনাফের শামলাপুর চেকপোস্টে তল্লাশীর নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর নিহত সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করে হত্যা করে পুলিশ। এদিন সিনহার সঙ্গী এবং হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সিফাতকে আটক করে তার বিরুদ্ধে দুটি মামলা করে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ এবং শিপ্রা দেবনাথকে হিমছড়ির নীলিমা রিসোর্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মেজর সিনহাশিপ্রা দেবনাথ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রইদ’ পয়সা উসুল সিনেমা, ছাড়িয়ে যেতে পারে ‘হাওয়া’র সাফল্য!

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

মে ১৭, ২০২৬

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT