চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষমা স্বরাজের পদত্যাগ দাবি বিরোধীদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ন ১৫, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদিকে ব্রিটেনে যাওয়ার ব্যাপারে সহায়তা করার অভিযোগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পদত্যাগ দাবি করেছে বিরোধীরা। বিষয়টি নিয়ে নীরব থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিরোধী দল কংগ্রেস ও বামদের তোপের মুখে পড়েছেন।

আইপিএল কেলেঙ্কারির পর ললিত মোদির পাসপোর্ট জব্দ করেছিলো ভারতীয় কর্তৃপক্ষ। বিরোধীদের অভিযোগ, এরপরও অভিযুক্ত ললিতকে গত জুলাইতে জরুরি ভিত্তিতে ব্রিটেনে যাওয়ার কাগজপত্র যোগাড় করে দিয়েছিলেন সুষমা স্বরাজ। সুষমা স্বরাজের দাবি অসুস্থ স্ত্রীর জরুরি চিকিৎসার জন্য মানবিক কারণেই তাকে ওই কাগজপত্র দেয়া হয়েছিলো। সুষমার এমন দাবি নাকচ করে উল্টো এই ঘটনার সঙ্গে গোটা বিজেপি জড়িত বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।

এ নিয়ে কংগ্রেস মুখপাত্র রণদিপ সিং সুর্যেওয়ালা বিজেপি’র প্রতি ১১ টি প্রশ্নের উত্তর দাবি করেছেন। অভিযোগ ও প্রশ্ন তোলা ওই কংগ্রেস মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ’র সঙ্গে ললিত মোদির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। না থাকলে তাদেরকে তা প্রমাণ করতে হবে। তবে কি একজন পলাতক অর্থপাচারকারীকে প্রধানমন্ত্রীর দল সহায়তা করেছে, এমন প্রশ্নও তুলেছে কংগ্রেস।

বৃটিশ গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি কিথ ভাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নাম ভাঙিয়ে ললিত মোদির হয়ে ভ্রমণের কাগজপত্র যোগাড় করেছিলেন। দুর্নীতির অভিযোগে ২০১০ সালে আইপিএল প্রধানের পদ ছাড়তে হয়েছিলো ললিত মোদিকে। ভারতে থাকলে শাস্তির মুখোমুখি হতে পারেন এই আশঙ্কায় ২০১০ সাল থেকেই ব্রিটেনে অবস্থান করছেন ললিত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT