চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষমার উদ্যোগে ভারত-পাকিস্তানের একটি ভালোবাসার পরিণয়

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৫৬ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারত ও পাকিস্তানের একটি ভালোবাসার গল্পের শুভ পরিণতি ঘটলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বদান্যতায়। বৈরি দেশ পাকিস্তানের কনে প্রিয়া বাচ্চানির ভিসা পেতে বিলম্ব হচ্ছে শুনে তড়িৎ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। আর তাতেই ভারতের নরেশ তিওয়ানির সাথে প্রিয়ার বিয়ে নিয়ে উদ্বেগের অবসান ঘটে।

এর আগে উত্তর ভারতের জধপুরের নারেশ এক টুইট বার্তায় এ ব্যাপারে মন্ত্রীর সাহায্য চান। নারেশ-প্রিয়ার প্রেমের সম্পর্ক তিন বছরের।

শুধু কনেকেই নয়, সোমবারের এই বিয়েতে উপস্থিত থাকার জন্য কনের পরিবারের ৩৫ জন সদস্যেরও ভিসা প্রাপ্তি নিশ্চিত করেন সুষমা।

কাশ্মির সীমান্তের লাইন অব কন্ট্রোল ঘিরে দুই দেশের মধ্যে বৈরিতা সম্প্রতি উদ্বেগজনকভাবে বেড়েছে। সেপ্টেম্বরে কাশ্মিরের উড়িতে পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহতের পর গত সপ্তাহেও লাইন অব কন্ট্রোল অতিক্রম করে ভারত। পাকিস্তান অধিকৃত কাশ্মিরের স্থানে সন্ত্রাসীদের লক্ষ্য করেই সীমান্ত অতিক্রম করা হয় বলে ভারত দাবি করে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও সুষমার এমন উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন নবদম্পতি।

নারেশ তিওয়ানির টুইট

 

sushoma
সুষমা স্বরাজের জবাব

কনের বাবা গিরিধারলাল বাচ্চানি বিবিসি উর্দুকে বলেন, শেষপর্যন্ত ভালোবাসার জয় হলো।   ভিসা বিলম্বের কারণে কয়েক সপ্তাহ উদ্বেগে কাটালেও এখন চিন্তামুক্ত, বললেন বরের বাবা।

সুষমা স্বরাজের কাছে কনের ভিসা বিলম্বের বিষয়টিতে নারেশ সাহায্য চাওয়ার পর থেকেই এ বিষয়ে অগ্রগতি শুরু হয়। টুইটারে দ্রুত জবাব দেওয়ার জন্য পরিচিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাকে নিরাশ করেননি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিলারির পোশাকে সমর্থকদের নির্বাচনী নাচ

পরবর্তী

সংখ্যালঘুত্ব: নাসিরনগর থেকে গোবিন্দগঞ্জ

পরবর্তী

সংখ্যালঘুত্ব: নাসিরনগর থেকে গোবিন্দগঞ্জ

অলিয়ঁস ফ্রঁসেজে চলছে ফরাসি কমেডি চলচ্চিত্র প্রদর্শনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদিতে আগুনে নিহতদের মরদেহ (সংগৃহীত)।

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয়

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT