চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশীল কৈরালার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে নেপালের কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি রামচন্দ্র পৌদেলের কাছে আজ এ শোক বার্তা পৌঁছে দেওয়া হয়।

নেপালের প্রবীণ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ৭৮ বছর বয়সে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোক বার্তায় শেখ হাসিনা নেপালের সংকটকালে গণতান্ত্রিক যাত্রা ও সংবিধান তৈরিতে সুশীল কৈরালার অবদানের কথা স্মরণ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি নেপালের জনপ্রিয় প্রয়াত নেতা সুশীল কৈরালার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তিনি গভীর সংকটকালে দেশের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করে একটি সংবিধান লেখার কাজে হাত দিয়েছিলেন। এমনকি তার অভিজ্ঞ নেতৃত্বে ২০১৫ সালে এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর ঘুরে দাঁড়িয়েছিল নেপাল।’

‘তার প্রয়াণে যে ক্ষতি হয়েছে তা শুধু নেপালই নয়, পুরো দক্ষিণ এশিয়ায় শূন্যতা সৃষ্টি করবে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

Reneta

সুশীল কৈরালাকে বাংলাদেশের বন্ধু উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় তার (সুশীল কৈরালা) অবদানের কথা বাংলাদেশের মানুষ কখনও ভুলবে না। আমাদের বন্ধু হিসেবে ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশকে স্বীকৃতি এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকার জন্য আমরা গর্বিত।’

‘তিনি বাংলাদেশের সত্যিকারের বন্ধু ছিলেন এবং বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে শ্রদ্ধা ও ভালবাসা পেয়েছেন।’

শোকবার্তায় প্রয়াত সুশীল কৈরালার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার, নেপালি কংগ্রেসের সদস্য এবং দেশটির জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুশীল কৈরালা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুশীল কৈরালার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

অভিজিতকে নিয়ে যা বললেন তার বাবা (ভিডিওসহ)

পরবর্তী

অভিজিতকে নিয়ে যা বললেন তার বাবা (ভিডিওসহ)

অভিজিতকে নিয়ে যা বললেন তার বাবা (ভিডিওসহ)

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT