ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের হল ও শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করায় নিন্দা জানিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন।
এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রস্তাব করেন তারা।
বিবৃতিতে বলা হয়, ‘সে (সুশান্ত পাল) নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করেছে, বাংলাদেশের থেকে বয়সে বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য নিয়ে মিথ্যা বাজে কথা বলেছে।’
এতে আরো বলা হয়, ‘এহেন অশ্লীল বানোয়াট মন্তব্যে সিভিল সার্ভেন্টদের মান ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে, আমরা তার এই অনভিপ্রেত আচরণের নিন্দা জানাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের হল ও শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করেন ৩০তম বিসিএসের প্রথম সুশান্ত পাল। এর পরই ফেসবুকে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
তীব্র প্রতিবাদ আর ক্ষোভের মুখে পড়ে পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলেন সুশান্ত। পরে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন তিনি।







