আদালত

সুশান্ত পালের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

সুশান্ত পালের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

৩০তম বিসিএসে প্রথম স্থান অধিকারী ও কাস্টমস কর্মকর্তা সুশান্ত পালের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু বকর সিদ্দিক।

আবু বকর সিদ্দিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে আইসিটি আইনে সুশান্ত পালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের হল ও শিক্ষার্থীদের নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করেছিলেন সুশান্ত পাল। এর পরই ফেসবুকে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

তীব্র প্রতিবাদ আর ক্ষোভের মুখে পড়ে পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলেন সুশান্ত। পরে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন তিনি।

প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…