চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে আত্মীয়ের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্তের আচমকা মৃত্যুর খবরে শোকাহত দেশ বিদেশের বলিউড প্রেমী মানুষ। তবে শোকের মাতম বেশি তার পরিবার পরিজনের কাছেই। এই বয়সে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ! আর এরমধ্যেই এলো আরো একটি শোক সংবাদ!

সোমবার (১৫ জুন) বিকেলে মুম্বাইয়ে যখন সুশান্তের শেষকৃত্যানুষ্ঠান হচ্ছিলো, ঠিক তখনই খবর এলো, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেছেন তার চাচাতো ভাইয়ের স্ত্রী! সুশান্তের এই আত্মীয় বিহারে থাকতেন। রবিবার সুশান্তের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই নাকি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন ওই আত্মীয়!

সোমবার বিকেলে মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয় ৩৪ বছর বয়সী এই তারকা অভিনেতার! তাকে শেষ বারের মতো বিদায় জানাতে এদিন সকালেই তার বাবা, বোনসহ পরিবারের অন্য সদস্যরা পাটনা থেকে মুম্বাই এসে পৌঁছান। করোনা পরিস্থিতির কারণে তার শেষকৃত্যানুষ্ঠানে সবার থাকার অনুমতি ছিলো না। পরিবার পরিজনস মোট কুড়ি জনের তালিকা ছিলো মুম্বাই পুলিশের কাছে।

তবু প্রিয় সহকর্মীকে শেষবার দেখতে চলে আসেন এক সময়ের বান্ধবী ও সহঅভিনেত্রী কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, রণবীর শোরে, বিবেক ওভিরয়, রাজকুমার রাও, বরুণ শর্মা, দিল বেচারা পরিচালক মুকেশ ছোবড়া, কাই পো চে’র পরিচালক অভিষেক কাপুরসহ অনেক তরুণ অভিনেতারা।

শুধু তাই নয়, শেষবার দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন সুশান্তের বর্তমান প্রেমিকা রিহা। তবে বলিউডের সিনিয়র কোনো অভিনয় শিল্পীকে উপস্থিত থাকতে দেখা যায় নি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাবলিউডমৃত্যুসুশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: কুড়িগ্রামে সম্মুখযোদ্ধাদের জন্য ‘সুরক্ষা সামগ্রী’ উপহার

পরবর্তী

করোনার কারণে দুই মাস পেছালো অস্কার

পরবর্তী

করোনার কারণে দুই মাস পেছালো অস্কার

বেতন-ভাতা কমানোর উদ্যোগের খবরে ফুঁসে উঠছেন ব্যাংকের কর্মীরা

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT