চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যুকে ঘিরে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২০
বিনোদন
A A

সুশান্তের মৃত্যুকে ঘিরে ইতোপূর্বে মুখ খুলেছেন অনেক তারকা। যাদের ভেতর অন্যতম বলিউডের কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে সম্প্রতি সুশান্তের মৃত্যুর কারণ উদঘাটনে আবারও সরব হয়েছেন এই অভিনেত্রী। 

শুরু থেকেই সুশান্তের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে কঙ্গনা বার বার দায়ি করে এসেছেন বলিউডের স্বজনপ্রীতিকে। তিনি একটি ভিডিও ক্লিপ তৈরি করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন সুশান্তের মৃত্যু কোন আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। সেই কথার প্রেক্ষিতেই সম্প্রতি একটি সাক্ষাতকারে আবারও মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সাক্ষাতকারে কঙ্গনা বলেছেন, সুশান্ত খুবই প্রতিভাবান একজন তারকা ছিলেন। তবে বলিউডের কিছু মানুষ তার সেই প্রতিভাকে দাবিয়ে রেখেছিল। আমি বলছি না যে কেউ চাইছিল সুশান্ত মরে যাক, তবে তারা তাকে মানসিকভাবে এমনটা করতে বাধ্য করেছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত সেই সব আসল অপরাধীদের তলব করছে না।

এ বিষয়ে কঙ্গনা পরিষ্কারভাবে আরো উল্লেখ করেন যে, যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া এবং করণ জোহরকে কেন পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন না? যেখানে সুশান্ত যতবারই নিজের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছিল, ততবারই তাতে বাধা সৃষ্টি করেছিলেন এই আদিত্য চোপড়া। এমনকি আদিত্য চোপড়ার কারণে সঞ্জয় লীলা বানসালির মত নির্মাতারও প্রস্তাব ফেরাতে হয়েছিল সুশান্তকে। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা আরো উল্লেখ করেছেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর কথাও। তাদের সম্পর্কের ক্ষেত্রে মহেশ ভাটের যে ভূমিকা ছিল সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। একই সাথে পুলিশের মহেশ ভাটকে জিজ্ঞাসাবাদ না করার ক্ষেত্রে জাভেদ আখতারের প্রভাব আছে বলে উল্লেখ করেছেন কঙ্গনা। এমনকি তাদের ‘সুইসাইড গ্যাং’ এরও আখ্যা দিয়েছেন এই অভিনেত্রী।

সময় যত গড়াচ্ছে সুশান্তের মৃত্যুর হিসাব নিকাশ যেন ততই জটিল হচ্ছে। রোজই তার মৃত্যুকে ঘিরে উঠে আসছে নানান তথ্য। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি সুশান্তের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিত্য চোপড়াকঙ্গনা রানাউতকরণ জোহরজাভেদ আখতারমহেশ ভাটরিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT